শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
31.6 C
Dhaka

২০টির বেশি দেশে ‘ব্লু’ গ্রাহক সেবা চালু করল টুইটার

টেকভিশন২৪ ডেস্ক: ইউরোপের ২০টিরও বেশি দেশে চালু হয়েছে সামাজিক প্ল্যাটফর্ম টুইটারের আর্থিক ফিভিত্তিক গ্রাহক সেবা ‘ব্লু’।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এই বিস্তৃতির কারণে সামাজিক প্ল্যাটফর্মটির গ্রাহক সেবা এখন ৩৫টিরও বেশি দেশে পাওয়া যাচ্ছে।

আর্থিক সেবাটি চালু হওয়া নতুন দেশগুলোর মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, পোল্যান্ড, আয়ারল্যান্ড, বেলজিয়াম, সুইডেন, রোমানিয়া, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ডেনমার্ক, গ্রিস, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, স্লোভাকিয়া, লাটভিয়া, স্লোভেনিয়া, এস্তোনিয়া, ক্রোয়েশিয়া, লুক্সেমবার্গ, মাল্টা ও সাইপ্রাস।

ইলন মাস্কের অধীনে মাসিক আট ডলারের বিনিময়ে সেবাটি প্রথম উন্মোচিত হয় ডিসেম্বরে, যেখানে নীল রঙের যাচাইকরণ সুবিধা পেতে গ্রাহকদেরকে অর্থ পরিশোধ করতে হয়।

পরবর্তীতে কোম্পানিটি ৬০ মিনিট দীর্ঘ ভিডিও, চার হাজার অক্ষরের দীর্ঘ টুইট ও বিভিন্ন বার্তায় অগ্রাধিকার পাওয়ার মতো বিভিন্ন ফিচার চালু করেছে। আর এই পরিকল্পনায় টুইট এডিট, থ্রেড রিডার ও বুকমার্ক ফোল্ডারের মতো কয়েকটি ফিচারও আছে।

গ্রাহক বাড়ানোর উদ্দেশ্যে জানুয়ারিতে ৮৪ ডলারের এক বার্ষিক পরিকল্পনাও চালু করেছে টুইটার। গত কয়েক সপ্তাহে আইওএস ও অ্যান্ড্রয়েডের জন্য ১১৪ ডলারের বার্ষিক পরিকল্পনাও চালু করেছে মাস্ক মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্মটি।

এই সপ্তাহের জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

সর্বশেষ

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি