সোমবার, মে ২৫, ২০২৬
25 C
Dhaka

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি হিসেবে উদ্ভাবনী শিক্ষায় জোর

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দেশের বৃহত্তম ডিজিটাল প্রদর্শনী বেসিস সফটএক্সপো ২০২৩-এর দ্বিতীয় দিনে সব বয়সী দর্শনার্থীর বিপুল সংখ্যক ভিড় লক্ষ্য করা গেছে। এদিন স্টার্টআপ সম্মেলন, মিনিস্ট্রিয়াল সম্মেলনের পাশাপাশি পাঁচটি সেমিনার ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকার পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র, পূর্বাচলে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।  

আগত ব্যাপক সংখ্যক দর্শনার্থী অনুষ্ঠানস্থল বিশেষ করে গেমিং জোন, প্রদর্শনী কেন্দ্র, ই-স্পোর্টস জোন, ফুডকোর্ট এবং স্টার্টআপ সংক্রান্ত একটি সম্মেলন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করতে দেখা যায়। তারা উৎসাহের সাথে প্রদর্শনী কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন।

মেলা ঘুরে দেখা যায়, রেজিস্ট্রেশন বুথে মানুষের ব্যাপক ভিড় সামলাতে পর্যাপ্ত সংখ্যক রেজিস্ট্রেশন বুথ রাখা হয়েছে। অনলাইন কিংবা স্পটে এসে যেকেউ নিবন্ধন করে প্রদর্শনীতে অংশ নিতে পারছেন। তথ্যপ্রযুক্তি খাতে জাতীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) চার দিনব্যাপী এই মেগা শো আয়োজন করছে, যা গতকাল (বৃহস্পতিবার) একটি বর্ণাঢ্য ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়।

বাংলাদেশের অত্যাধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন এবং আইসিটি সক্ষমতা বিশ্বের কাছে তুলে ধরতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

এ প্রদর্শনীতে একইসাথে চলছে গেমিং শো, বিভিন্ন ধরণের রোবট, সফটওয়্যারের প্রদর্শনী। পাশাপাশি চলছে নীতিনির্ধারণী সেমিনার, গোলটেবিল বৈঠক ও বিশেষ সম্মেলন। এই প্রদর্শনীতে অসংখ্য রোবট প্রদর্শন করা হয়েছে, যা খুবই রোমাঞ্চকর এবং অন্যতম আকর্ষণীয়। রোবটগুলো কীভাবে কাজ করবে, রোবটগুলো মানুষের কি উপকারে আসবে সেই সম্পর্কে ধারণা পাচ্ছেন দর্শনার্থীরা। প্রদর্শনী হলগুলোতে মানুষ খুবই আকর্ষণের সাথে ঘুরে দেখছে এবং নতুন নতুন বিষয় সম্পর্কে জানছে যা তাদেরকে অনেক কৌতূহলী করে তুলছে।

গেমে অংশগ্রহণ শেষে আরিফুর রহমান জানান, “বেসিস ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৩’ ইভেন্ট হলো আমার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা। এই ইভেন্টে বিভিন্ন ধরনের গেম খেলা হচ্ছে। এই ইভেন্টে ভ্যালোরেন্ট, মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাং থেকে শুরু করে সিএসগো এবং ফিফা গেম এর আয়োজন করা হয়েছে। তার মধ্যে ভ্যালোরেন্ট সব থেকে ভালো লেগেছে, কারণ এই গেমটি বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়।” 

ই-স্পোর্টস গেমিং এর দুনিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এটি শুধু খেলার একটি মাধ্যম না, বরং একটি পারিবারিক বা সামাজিক বিনোদনের মাধ্যমও। বাংলাদেশেও বহুল সংখ্যক ই-স্পোর্টসপ্রেমী রয়েছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

টাচ বা ফেস আইডি নয়, এবার আসছে ‘ইয়ার আইডি’!

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন বা ল্যাপটপ আনলক করার জন্য আঙুলের...

লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি