বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

‘ক্রেতার আগ্রহকে চাহিদায় পরিণত করতে হবে’: স্টার ব্র্যান্ড প্রোমোটারদের ওয়ালটন সিইও

টেকভিশন২৪ ডেস্ক: স্টার ব্র্যান্ড প্রোমোটার কার্যক্রম শুরু করলো দেশের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। উদ্দেশ্য প্রতিষ্ঠানটির সেলস আউটলেটগুলোতে আগত ক্রেতাদের ব্র্যান্ড ও পণ্য সম্পর্কে সর্বোত্তম সেবা ও প্রয়োজনীয় তথ্য দেয়া। তাদেরকে উপযুক্ত পণ্যটি ক্রয়ের সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা। স্টার ব্র্যান্ড প্রোমোটারগণ মূলত ওয়ালটন গ্রুপের বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের প্রোমোশন এবং বিপণনে কাজ করবেন।

মঙ্গলবার (৩০ আগস্ট, ২০২২) রাজধানীর করপোরেট অফিসে ‘স্টার ব্র্যান্ড প্রোমোটারস’ কার্যক্রম উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও গোলাম মুর্শেদ। সে সময় তিনি স্টার ব্র্যান্ড প্রোমোটারদের উদ্দেশ্যে বলেন ক্রেতার আগ্রহকে চাহিদায় পরিণত করাই হবে তাদের প্রধান কাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, তানভীর রহমান, আনিসুর রহমান মল্লিক, মোস্তফা নাহিদ হোসেন, আরিফুল আম্বিয়া, আমিন খান, ড. সাখাওয়াৎ হোসেন, আল ইমরান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ ফিরোজ আলম। তিনি জানান, প্রাথমিকভাবে ৫০ জন স্টার ব্র্যান্ড প্রোমোটার নিয়ে এ কার্যক্রম শুরু হলো। ওয়ালটনের ২৫টি সেলস আউটলেটে পাইলট প্রকল্প হিসেবে স্টার ব্র্যান্ড প্রোমোটারগণ কাজ করবেন। পর্যায়ক্রমে দেশের সব সেলস আউটলেটে স্টার ব্র্যান্ড প্রোমোটার নিয়োগ দেয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে ওয়ালটন সিইও গোলাম মুর্শেদ বলেন, আমরা সাধারণত ফলাফলটা দেখি। এর পেছনের কঠিন সংগ্রাম, প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমটা নজরে আসে না। প্রকৃতপক্ষে একটা ব্র্যান্ড হতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। আপনারা একঅর্থে সৌভাগ্যবান যে দেশের শীর্ষ ও প্রতিষ্ঠিত ব্র্যান্ডের পক্ষে কাজ করার সুযোগ পাচ্ছেন। আপনাদের শক্তি হলো ওয়ালটন ব্র্যান্ড এবং পণ্যের বহুমুখী ফিচার। এই শক্তি নিয়ে আপনারা ক্রেতার পণ্য সম্পর্কে জানার আগ্রহকে চাহিদা এবং বিক্রয়ে পরিণত করবেন।

তিনি আরো বলেন, ব্র্যান্ড প্রোমোটারগণ বিক্রেতা ও ক্রেতার মাঝে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবে। ক্রেতাদের প্রয়োজনীয় ও উপযুক্ত পণ্যটি কেনার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করাই হবে তাদের প্রধান কাজ। ক্রেতা তার যে প্রয়োজনটা নিয়ে আপনার কাছে আসবে, তিনি যেন খালি হাতে ফিরে না যান, সেটা নিশ্চিত করতে হবে।

গোলাম মুর্শেদ বলেন, আমরা ওয়ালটনের পক্ষে কাজ করছি, এটাই আমাদের মূল শক্তি। আমরা সবাই স্বতন্ত্র বা একে অন্যের চেয়ে আলাদা। সবার নিজস্ব কিছু গুণ আছে, শক্তি ও যোগ্যতা আছে। সেই শক্তি ও সামর্থকে কাজে লাগিয়ে নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। ব্র্যান্ড প্রোমোটারগণ ভ্যালু অ্যাডিং পয়েন্ট হিসেবে কাজ করবেন। তারা ক্রেতাকে বিমোহিত করে তাকে পণ্যটি ক্রয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ স্টার ব্র্যান্ড প্রোমোটারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিক-নির্দেশনা দেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি