বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে কাজ করবে নেদারল্যান্ডস এবং বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: নেদারল্যান্ডস এবং বাংলাদেশ একটি টেকসই স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য একসাথে কাজ করবে এবং দুই দেশের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতে সম্পর্ক উন্নয়নে সুযোগ অন্বেষণ করবে। বাংলাদেশে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ এর মধ্যে এক বৈঠকে এই তথ্য জানানো হয়েছে।সোমবার (৪ এপ্রিল ২০২২) রাজধানীর গুলশানের রয়্যাল নেদারল্যান্ডস দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত গত কয়েক বছরে প্রযুক্তি এবং অর্থনৈতিক পরিবর্তনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বেসিস সভাপতির সাথে বিভিন্ন ধরণের চ্যালেঞ্জ এবং সুযোগসহ তথ্যপ্রযুক্তি বাণিজ্য সংক্রান্ত বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে রাসেল টি আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্যপ্রযুক্তিকে ২০২২ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেছেন। এর সাথে সামঞ্জস্য রেখে বেসিস ভবিষ্যৎ উপযোগী মানবসম্পদ তৈরি, স্থানীয় শিল্পের বিকাশ, বিদেশী বাজার সম্প্রসারণ, পুঁজি ও আর্থিক প্রণোদনা সুবিধা বৃদ্ধি, স্টার্টআপের জন্য একটি সমৃদ্ধ ইকোসিস্টেম তৈরি করা, ইনট্যাঞ্জিবল অ্যাসেট বৃদ্ধিতে সহায়তার জন্য নীতি প্রণয়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের প্রচার এই সাতটি স্তম্ভের উপর ফোকাস করে আইসিটি শিল্পের উৎকর্ষ সাধনের জন্য কাজ শুরু করেছে। এছাড়াও বেসিস আইসিটি খাতে ২০২৪ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩১ সালের মধ্যে ২০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যে পৌঁছাতে কাজ করছে।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ ডাচ দূতাবাস এবং বেসিস কীভাবে স্টার্টআপ ইকোসিস্টেম, মানবসম্পদ সক্ষমতা বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি বাড়ানোর জন্য একসাথে কাজ করা যায় সে বিষয়ে আলোকপাত করেন।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন উল্লেখ করেন যে তারা বেসিসের বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আগ্রহী। এছাড়া নেদারল্যান্ডস বিজনেস টু বিজনেস ম্যাচমেকিং সেশন, রোড শো এবং পরবর্তী বেসিস সফটএক্সপোতে অংশগ্রহণ করতে আগ্রহী।

সভায় আরও উপস্থিত ছিলেন বেসিসের জ্যৈষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরী হিমিকা, সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, পরিচালক সৈয়দ মোহাম্মদ কামাল, সহকারি ব্যবস্থাপক (ট্রেড ফ্যাসিলিটেশন) নাদিয়া তাবাসসুম, নেদারল্যান্ডস কিংডম দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ক সিনিয়র উপদেষ্টা মন্নুজান খানম, অর্থনৈতিক ও সিএসআর কার্যক্রম সিনিয়র উপদেষ্টা মাহজাবীন কাদের প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি