বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

হাইস্কুলের মেয়েদের জন্য গার্লস কোডিং প্রকল্পের উদ্বোধন বিডিওএসএন

টেকভিশন২৪ ডেস্ক: হাইস্কুলের মেয়েদের কম্পিউটার প্রোগ্রামিং শেখাতে এডুকেশনাল চ্যারিটেবল এন্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন (ইকো বাংলাদেশ) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) যৌথভাবে বিডি গার্লস কোডিং প্রকল্প গ্রহণ করেছে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর বেসিস অডিটোরিয়ামে এ প্রকল্পের উদ্বোধন ঘোষণা করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ কায়কোবাদ, বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মো: কামরুল ইসলাম, এয়ার অফিসার কমান্ডার, বেইস বাশার, বাংলাদেশ বিমান বাহিনী। এছাড়া উপস্থিত ছিলেন এডুকেশনাল চ্যারিটেবল হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন- ইকো বিডির নির্বাহী পরিচালক আমাতুর রশিদ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস ) এর সভাপতি রাসেল টি আহমেদ।

অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ তার বক্তব্যে প্রকল্পের সঙ্গে যুক্ত পার্টনারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সারা পৃথিবীতেই মেয়েরা অবহেলিত। তাদেরকে সুযোগ থেকে বঞ্চিত করা হয়। আমাদের দেশের মেয়েরা প্রমান করেছে, সুযোগ পেলে তারা প্রযুক্তিভিত্তিক কাজে দক্ষতা দেখাতে পারে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে দেশের তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে হবে। 

বেসিসের নব-নির্বাচিত প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ তিনি ইকো বাংলাদেশ ও বিডিওএসএনকে ধন্যবাদ জানান বেসিসকে এই প্রকল্পে যুক্ত করার জন্য। বেসিস প্রযুক্তিখাতে নারী উদ্যক্তাদের যুক্ত করতে হলে স্কুল পর্যায় থেকেই মেয়েদের কোডিং শেখাতে হবে। পারিবারিক শিক্ষার মাধ্যমে মেয়েদেরকে কর্মক্ষেত্রে এগিয়ে আসতে হবে। 

উল্লেখ্য, এই প্রকল্পে স্কুলের মেয়ে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত করানো হবে, যেন শিক্ষার্থীদের ক্লাসরুমে প্রোগ্রামিং শেখা সহজ হয়। ইকো বাংলাদেশের অর্থায়নে শিক্ষার্থীদের নিয়ে প্রোগ্রামিং প্রতিযোগিতা ও প্রোগ্রামিং ক্যাম্পের আয়োজন করবে বিডিওএসএন। 

স্কুলের মেয়ে শিক্ষার্থীদেরকে প্রোগ্রামিং সম্পর্কে সচেতন করার মাধ্যমে ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে কাজের উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে এ প্রকল্প। হাইস্কুলের মেয়েদেরকে প্রোগ্রামিং শেখানোর জন্য ওয়ার্কশপ, ক্যাম্প ও প্রতিযোগিতার আয়োজন করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট মো: শহীদ-উল-মুনি্র, বাংলাদেশ ওমেন ইন টেকনোলজির জেনারেল সেক্রেটারী রেজওয়ানা খান, ইন্টারনেট সোসাইটি-বাংলাদশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারী মো: কাওছার উদ্দিন, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান সহ আরো অনেকেই এ আয়োজনে উপস্থিত ছিলেন ।

এছাড়া ইকো-ইউএসএর প্রেসিডেন্ট আলিয়া শাফকাত এবং বিডিওএসএনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এ আয়োজনে ভিডিও বার্তায় শুভেচ্ছা প্রদান করেন। আয়োজনটি সঞ্চালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।

উল্লেখ্য, বিডি গার্লস কোডিং প্রকল্পের আয়োজক এডুকেশনাল চ্যারিটেবল এন্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন (ইকো বাংলাদেশ) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। পৃষ্ঠপোষকতায় এডুকেশনাল চ্যারিটেবল এন্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন (ইকো ইউএসএ) । সার্বিক সহযোগিতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি এবং ইন্টারনেট সোসাইটি-বাংলাদশ চ্যাপ্টার।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি