শুক্রবার, জুন ৫, ২০২৬
29.2 C
Dhaka

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য ভিভো ভি২১

টেকভিশন২৪ ডেস্ক: সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এবং কনটেন্ট নির্মাতাদের প্রয়োজন পূরণে বাংলাদেশের বাজারে এখন পাওয়া যাচ্ছে ভিভো’র লেটেস্ট স্মার্টফোন ভি২১। গতকাল ৫ জুন, শনিবার; শেষ হয়েছে ভিভো ভি২১ এর প্রি-বুকিং পর্ব। ক্রেতারা এখন থেকে ভিভো’র  সব অনুমোদিত স্টোর, পিকাবু, জিএন্ডজি, অথবা এবং  রবির ই-কমার্স সাইট থেকে ভি২১ স্মার্টফোনটি কিনতে পারবেন।

ভিভো ভি২১কে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এবং কনটেন্ট নির্মাতাদের জন্য পারফেক্ট পছন্দ। কেননা, স্মার্টফোনটিতে বৈচিত্রময় ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করেছে ভিভো; যা গ্রাহককে পেশাদার ফটোগ্রাফির অভিজ্ঞতা দিবে।

ভিভো ভি২১ স্মার্টফোনে রয়েছে ওআইএস সুপার নাইট সেলফি, সেলফি স্পটলাইট, এআই নাইট অ্যালগরিদমসহ এআই নাইট পোর্ট্রইেট এবং ওআইএস আল্ট্রা স্ট্যাবল সেলফি ভিডিও বৈশিষ্ট্য; যার মাধ্যমে ব্যবহারকারী রাতের অসাধারণ মুহুর্তগুলোকে ছবিতে ধারণ করতে পারবেন। আলট্রা স্ট্যাবল ফটোশ্যুটের জন্য ভিভো ভি২১-এ রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) প্রযুক্তিও। ওআইএস এবং ইআইএস একত্রিত হয়ে একটি সফটওয়্যার-হার্ডওয়্যার মিথষ্ক্রিয়া তৈরি করে; যা যেকোনো মুহূর্তের শট গ্রহণে সহায়তা করে।

ভিভো ভি২১-এ থাকা জাইরোসকোপ ছবির বিষয়বস্তুর নড়াচড়ার উপর ভিত্তি করে লেন্সকে  নিয়ন্ত্রণ করবে। আর মাইক্রো-ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেম ক্যামেরা লেন্সকে সেই অনুসারে সমন্বয় করে। এতে ছবির মান অনেক গুণ বেড়ে যায়।

৪৪ এমপি ওআইএস সুপার নাইট সেলফি: অন্ধকার পরিবেশে উপযুক্ত সেলফি তোলার জন্য ৪৪ এমপি ওআইএস সুপার নাইট সেলফি সিস্টেম ক্যামেরায় পর্যাপ্ত আলো প্রবেশে সহায়তা করে ছবির ব্যাকগ্রাউন্ড নয়েজ কমিয়ে দেয়।

সেলফি স্পটলাইট : ভি২১ এর ফ্রন্ট প্যানেলে রয়েছে দুটি ওএলইডি স্পটলাইট যা ছবি তোলা এবং ভিডিও রেকর্ডিংয়ের সময় চালু করা যায়। এতে পেশাদার ফটোগ্রাফি স্টুডিওর মত পূর্ণ আলো তৈরি হয় ফলে রাতেও আপনাকে পরিষ্কারভাবে দেখা যাবে। এটা ব্যবহারকারীকে কেবল স্বল্প আলোতে উজ্জ্বল-আলোকিত সেলফি তুলতেই সহায়তা করে না বরং স্বল্প আলোতে চমৎকার ভিডিও তৈরিতেও সহায়তা করে। পূর্ণ অন্ধকারে ভিডিওকলের ক্ষেত্রেও বিশেষভাবে কার্যকরী এই সেলফি স্পটলাইট।

 এআই নাইট পোর্ট্রইেট এবং এআই নাইট অ্যালগরিদম : স্বল্প আলো অথবা আলোর কোনো উৎস নেই এমন পরিবেশে সাধারণত সেলফি হয়ে যায় কালো। ভি২১ মাল্টিফ্রেম নয়েজ রিডাকশন অ্যালগরিদমের সাহায্যে বাড়িয়েছে এক্সপোজার লেভেল এবং উন্নতি করেছে ইমেজিং ইফেক্টের । এআই ব্রাইটেনিং এবং এআই নয়েজ রিডাকশনের মাধ্যমে এটি পোর্ট্রইেট ফিচার তৈরি করেছে।

ডুয়াল-ভিউ ভিডিও: ডুয়াল ভিউ ভিডিও সিস্টেমের সাহায্যে সামনে এবং পেছনের ক্যামেরা দিয়ে একসাথে ভিডিও করা সম্ভব। এবং মোবাইল জার্নালিজম খুবই সুবিধাজনক করে তুলেছে চমৎকার এই ডুয়াল-ভিউ ভিডিও অপশন ।  

হেড স্লিমিং ফর গ্রুপফি : একটি ফ্রেমে বড় গ্রুপ ছবি তুলতে সহায়তা করে এই সিস্টেমটি । ফলে গ্রুপ সেলফি তোলা খুবই সহজ হবে ভি২১ দিয়ে। সেলফি তোলার সময় ক্যামেরার সবচেয়ে সামনে থাকা মুখটি অনেক বড় দেখায়। এই সমস্যাটি আপনা আপনি সমাধান করে হেড স্লিমিং নামক এই প্রযুক্তি। ফলে গ্রুপ সেলফি হয় ভারসাম্যপূর্ণ।

ভি২১ পরিচালিত হয় এমটিকে ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর দ্বারা। চমৎকার মাল্টিমিডিয়া এবং মাল্টিটাস্কিং অভিজ্ঞতার জন্য রয়েছে ৮জিবি র‌্যাম (সাথে ৩জিবি এক্সটেন্ডেড র‌্যাম এর সুবিধা) এবং ১২৮ জিবি রম। ইনবিল্ট ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি স্মার্টফোনটিকে কোনো সময়ক্ষেপণ ছাড়াই চালু করে দেয়। এর ফলে গ্রাহকদের ব্যাটারি সংক্রান্ত ভোগান্তিগুলো কমবে।

 বাংলাদেশে স্মার্টফোনটির খুচরা দাম রাখা হয়েছে ৩২ হাজার ৯৯০ টাকা।

ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন বলেন, ‘ভি২১ স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে  নির্দিষ্টভাবে নাইট ফটোগ্রাফী এবং  ফ্রন্ট ক্যামেরা ভিডিওর প্রতি বিশেষ গুরুত্ব¡ দিয়ে । ভি২১ একটি অনন্য ফোন বিশেষ করে প্রযুক্তি-বান্ধব তরুণদের প্রয়োজন পূরণের ক্ষেত্রে ।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি