শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
27 C
Dhaka

২৪ জুন আসছে উইন্ডোজ-১১

টেকভিশন২৪ ডেস্ক: অবশেষে সকল জল্পকল্পনার অবসান ঘটিয়ে এবার বাজারে আসছে উইন্ডোজ-১১। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ জুন ২০২১ তারিখে উদ্বোধন করা হবে নতুন এই ‘উইন্ডোজ ১১’। 

নতুন এই উইন্ডোজ কি ব্যবহারকারীদের মন রক্ষা করতে পারবে? উইন্ডোজ-এর অতীত ভার্সনগুলোর মধ্যে ‘উইন্ডোজ-৮’ ভার্সনের নানা রকম সমস্যার কারণে মাইক্রোসফটকে পড়তে হয়েছিল ব্যপক সমালোচনা ও তোপের মুখে। পরবর্তীতে দ্রুততম সময়ে অভিষেক হয়েছিল উইন্ডোজ-১০ এর। এবং উইন্ডোজ-৮ ব্যবহারকারীদেরকে বিনা পয়সায় উইন্ডোজ-১০ আপডেট করে দেওয়া হয়েছিলো এবং বলা হয়েছিল উইন্ডোজ-১০ ই হবে হয়তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের শেষ ভার্সন। কিন্তু সেই প্রতিশ্রুতিও মাইক্রোসফট রাখতে পারলো না কারণ উইন্ডোজ-১০ এও রয়েছে বেশ কিছু বাগ, তাই সব ভুলভ্রান্তি দুর করে নতুন করে একটি আধুনিক মাপের অপারেটিং সিস্টেমের সূচনা করতে যাচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন। 
 
যা থাকছে উইন্ডোজ-১১ তে
উইন্ডোজ-১১ এর মূল চমক হচ্ছে এর ‘মাইক্রোসফট স্টোর’। উইন্ডোজ-৮ ও উইন্ডোজ-১০ স্বল্প পরিসরে ‘মাইক্রোসফট স্টোর’ থাকলেও নতুন এই ভার্সনের জন্য মাইক্রোসফট স্টোরকে ডিজাইন করা হয়েছে নতুনভাবে। উইন্ডোজ এর বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকবে এই ‘মাইক্রোসফট স্টোর’-এ এবং এখান থেকেই ইন্টস্টল করতে হবে সবকিছু। তবে নতুন এই ‘মাইক্রোসফট স্টোর’এ বড় ধরনের সুযোগ রয়েছে ডেভেলপারদের জন্য। এই স্টোরে ডেভেলপাররা তাদের ডেভেলপ করা অ্যাপ্লিকেশন আপলোড করে রাখতে পারবেন এবং ব্যবহারকারীরা ফ্রি কিংবা পেমেন্ট করে সেসব অ্যাপ্লিকেশন সরাসরি ‘মাইক্রোসফট স্টোর’থেকে ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন, ঠিক যেমনটি গুগল প্লে-স্টোর এর ক্ষেত্রে হয়ে থাকে। 
 
আকর্ষণীয় করা হয়েছে ইউজার ইন্টারফেস কিংবা লুক-এন্ড-ফিল এর বেলাতেও।  বিভিন্ন আইকনগুলিতে চারকোনাচের পরিবর্তে করা হয়েছে কিছুটা গোলাকৃতির। সিকিউরিটি ফিচারেও বেশ গুরুত্ব দেওয়া হয়েছে নতুন এই ভার্সনে। তবে চলমান উইন্ডোজ ১০ কে নতুন এই উইন্ডোজ ১১ ভার্সনে আপডেট সুবিধা নাও থাকতে পারে মানে ভার্সনটি নতুন করে কিনে নিতে হবে। 
 
 প্রযুক্তিপ্রেমিরা চমক দেখার অপেক্ষায় থাকুন আগামী ২৪জুন ২০২১ পর্যন্ত।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি