রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

সাবহানাজ রশীদ দিয়া বাংলাদেশে ফেসবুক কর্মকর্তা হিসেবে নিযুক্ত

টিভি২৪ ডেস্ক:  ফেসবুক বাংলাদেশের কর্মকাণ্ড তত্ত্বাবধানের জন্য এই প্রথম একজন বাংলাদেশি কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ফেসবুকের নবনিযুক্ত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবহানাজ রশীদ দিয়া কনটেন্ট বিষয়ক যেকোনো সমস্যা দ্রুত সমাধানে কাজ করবেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ফেসবুকের আঞ্চলিক সদর দপ্তর সিঙ্গাপুরের কর্মকর্তাদের ডিজিটাল বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। কনটেন্ট বিষয়ে বিদ্যমান যেকোনো সমস্যা দ্রুত সমাধানসহ বাংলাদেশের অংশ দেখাশোনার জন্য একজন বাংলাভাষী বাংলাদেশিকে নিয়োগ দেওয়া হয়েছে বলে ওই বৈঠকে জানানো হয়।

বাংলাদেশে ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা সাবহানাজ রশীদ দিয়াকে বাংলাদেশের কনটেন্ট দেখাশোনা করতে নিয়োগ দিয়েছে ফেসবুকের পাবলিক পলিসি বিভাগ। গত ফেব্রুয়ারিতে এই কর্মকর্তাকে নিয়োগ দেয় ফেসবুক কর্তৃপক্ষ। তিনি বাংলাদেশ অ্যাফেয়ার্স দেখাশোনা করবেন। ফেসবুকে অবশ্য আরও একজন বাঙালি কর্মকর্তা আছেন। তবে বাংলাদেশ অ্যাফেয়ার্স দেখাশোনার জন্য এই প্রথম একজনকে নিয়োগ দেওয়া হলো।

সাবহানাজ রশীদ দিয়া বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনার পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে ইউনিভার্সিটি অফ বার্কেলেতে পড়াশোনা করেন। টুইটার এবং গুগলে কাজ করার তার বেশ অভিজ্ঞতা রয়েছে। তার নিজেরও এনজিও ছিল, সেখানে ১০ বছর প্রধান ছিলেন তিনি। রিপোর্টার ও সাব-এডিটর হিসেবেও ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রায় ১৪ বছর কাজ করেছেন সাবহানাজ রশীদ দিয়া।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি