সোমবার, জুলাই ২০, ২০২৬
30.2 C
Dhaka

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শেখ গালিব পেলেন সাইবার সিকিউরিটির সর্বোচ্চ সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: নিজ মেধা মননের বিকাশ ঘটিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে নিজের অবস্থান সুদৃঢ় করে নিয়েছেন বাংলাদেশি আমেরিকান শেখ গালিব রহমান। দেশের ভাবমূর্তি উজ্জ্বলে ও কমিউনিটির মানুষের পাশে থাকতে করে যাচ্ছেন কঠোর পরিশ্রম। 

সম্প্রতি তিনি CISSP কর্পোরেট সাইবার সিকিউরিটি সার্টিফিকেট লাভ করেছেন। CISSP বা সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি প্রফেশনাল হচ্ছে সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ সার্টিফিকেট। ISC2 অর্গানাইজেশন খুব কড়াকড়িভাবে এবং সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে এই পরীক্ষাটি নিয়ে থাকে। টানা ৬ ঘন্টা ধরে চলে পরীক্ষাগুলি। এবং পুরোটা সময়জুড়ে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে ISC2 এর পরীক্ষকরা পর্যবেক্ষন করে থাকেন। ISC2 এর ওয়েবসাইট থেকে জানা যায়

পৃথিবীর ১৭০ টি দেশের মধ্যে CISSP সার্টিফিকেটধারীর সংখ্যা ১৪৭,৫৯১ জনের। যার মধ্যে ৯২,৯৩৮ জন আমেরিকায়, ২৭২৭ জন ভারতে এবং মাত্র ২২ জন রয়েছেন বাংলাদেশে। একজন বাংলাদেশি-আমেরিকান হিসেবে CISSP সার্টিফিকেট অর্জন করতে পারায় কমিউনিউটির মুখ তিনি উজ্জ্বল করেছেন বলে মন্তব্য করেছেন একাধিক প্রবাসী বাংলাদেশি আমেরিকান।

এব্যাপারে জানতে চাইলে শেখ গালিব রহমান জানান, এটি আমার জীবনের সবচেয়ে কঠিন এবং কড়া পরীক্ষা ছিল। তবে উত্তীর্ন হতে পেরে সত্যিই খুব আনন্দ লাগছে। এসময় তিনি তার বাবা-মা এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আসুন আমরা একটি কমিউনিটি তৈরি করি এবং আমাদের আরও অনেককে CISSP সার্টিফিকেট পেতে সহায়তা করি।

উল্লেখ্য দেড় যুগেরও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন শেখ গালিব রহমান। মহামারি করোনাকালীন সময়ে কমিউনিটির মানুষের পাশে থাকার স্বিকৃতি স্বরুপ লাভ করেছেন কোভিড-১৯ হিরো অ্যাওয়ার্ড। এছাড়াও তিনি মেইনস্ট্রিম আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান ট্রান্সফোটেক একাডেমির সিইও অ্যান্ড ফাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

টেকভিশন২৪ ডেস্ক: হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি