সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
27 C
Dhaka

মোবাইল গেমিং স্টোর তৈরি করছে মাইক্রোসফট

টেকভিশন২৪ ডেস্ক: মাইক্রোসফটের অন্যতম প্রতিদ্বন্দ্বী অ্যাপল ও গুগলের সঙ্গে প্রতিযোগিতা করতে মোবাইল গেমস্টোর তৈরিতে কাজ করছে। অন্যান্য স্টোরে গেম ডেভেলপারদের কাছ থেকে অতিরিক্ত কমিশন গ্রহণ করা হলেও মাইক্রোসফট এখানে ছাড়ের সুবিধা দেবে। এক্সবক্সের প্রধান ফিল স্পেন্সার আসন্ন স্টোর সম্পর্কে জানিয়েছেন, মাইক্রোসফট স্টোর চালুর পরিকল্পনা নিয়ে অংশীদারদের সাথে কথা বলছে। স্পেন্সারের আশা, গেমিং স্টোরটি শিগগিরই চালু করা সম্ভব হবে। এ পদক্ষেপ অ্যাপল ও গুগলের মোবাইল গেম স্টোরের আধিপত্য কমাবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। নতুন এ গেম স্টোর অন্য গেম প্লাটফর্মগুলোর জন্য নতুন একটি বিকল্প তৈরি করবে।

স্পেন্সার বলেন, ‘বর্তমানে মোবাইল গেমের বাজারে ডেভেলপারদের কাছে কোনো বিকল্প নেই। মোবাইল গেমিংয়ের দিকে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে আগামী ১০-২০ বছর পর্যন্ত এক্সবক্স প্রাসঙ্গিক থাকবে।’

সাম্প্রতিক সময়ে অ্যাক্টিভিশন ব্লিজার্ড অধিগ্রহণ মামলায় মোবাইল স্টোর পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিল মাইক্রোসফট। তখন তারা নিয়ন্ত্রকদের জানিয়েছিল তারা গেম ডেভেলপার ও গেমারদের জন্য অ্যাপল এবং গুগল স্টোরের বিকল্প তৈরি করতে চায়। চলতি বছরের শুরুতে মাইক্রোসফট অ্যাক্টিভিশন কেনার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অ্যাক্টিভিশন এরই মধ্যে এপিক গেমসের সঙ্গে তার নিজস্ব অ্যাপ স্টোর তৈরির পরিকল্পনা করেছে। সুতরাং চুক্তিটি মাইক্রোসফটকে ৯ হাজার কোটি ডলারের মোবাইল গেমিং শিল্পে নিজেদের অবস্থান করতে সহায়তা করবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি