শুক্রবার, জুন ৫, ২০২৬
28.9 C
Dhaka

ভিসা, মাস্টারকার্ড ও ২৯টি ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানিতে ক্যাশব্যাক চলছে

টেকভিশন২৪ ডেস্ক: করোনাকালে ঘরে থাকার এই সময়ে গ্রাহকরা ব্যাংক এবং বাংলাদেশে ইস্যুকৃত ভিসা ও মাস্টারকার্ড থেকে বিকাশে টাকা আনলেই বা অ্যাড মানি করলেই পাচ্ছেন ক্যাশব্যাক। যেসব গ্রাহক প্রথমবার অ্যাড মানি করছেন, তারা বিকাশ অ্যাকাউন্টে ২,০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই ১০০ টাকা ক্যাশব্যাক এবং যেকোনো গ্রাহক ৫,৫০০ টাকা অ্যাড মানি করলেই পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক।

অফার দু’টি চলবে ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত এবং প্রতিটি অফারের ক্ষেত্রে গ্রাহক একবারই ক্যাশব্যাক পাবেন।

করোনা সংক্রমণের এই সময়ে সুরক্ষিত থাকতে ক্যাশবিহীন ডিজিটাল লেনদেনের প্রতি নির্ভরতা বেড়েছে। কেনাকাটা থেকে শুরু করে মোবাইল রিচার্জ, সেন্ড মানি, বিল পরিশোধ সহ নানা সেবা ঘরে বসেই বিকাশের মাধ্যমে গ্রহণ করা সহজ হয়েছে। তাই এই সময়ে ব্যাংকে থাকা গ্রাহকের টাকা তার প্রয়োজন অনুযায়ী ব্যবহারে আরো বেশী সক্ষমতা দিয়েছে বিকাশের ‘অ্যাড মানি’ সেবা।

যেসব গ্রাহক প্রথমবার অ্যাড মানি করছেন তাদের জন্য ২,০০০ টাকা কিংবা তার বেশি অ্যাড মানি-তে রয়েছে ১০০ টাকা ক্যাশব্যাক। লেনদেনের পরবর্তী ২-৩ কর্ম দিবসের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে ক্যাশব্যাক পৌঁছে যাবে।

অফারের বিস্তারিত এবং অ্যাড মানি করার পদ্ধতি জানা যাবে https://www.bkash.com/bn/add-money-new-user – এই লিঙ্কে।

পাশাপাশি যেকোনো গ্রাহক ব্যাংক, ভিসা কিংবা মাস্টারকার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে ৫,৫০০ টাকা অ্যাড মানি করলেই পাবেন ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অফারের বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/bn/add_money_cashback – এই ওয়েবসাইটে।

এই মুহুর্তে দেশের শীর্ষস্থানীয় ২৯টি বাণিজ্যিক ব্যাংক থেকে গ্রাহকরা তাদের বিকাশ অ্যাকাউন্টে যেকোনো সময় দেশের যেকোনো প্রান্ত থেকে টাকা আনতে পারছেন অ্যাড মানি সেবার মাধ্যমে। এছাড়া বিকাশে টাকা এনে গ্রাহকরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন বা অনলাইন কেনাকাটা, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেয়া, স্কুল কলেজের বেতন পরিশোধ করা, কর পরিশোধ, বিভিন্ন ধরনের অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ করা, বিমান-ট্রেন-বাস-লঞ্চ সহ সব ধরণের যানবাহনের টিকেট কেনা, ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেয়া সহ অসংখ্য সেবা খুব সহজেই নিতে পারছেন। পাশাপাশি জরুরী প্রয়োজনে দেশজুড়ে বিকাশ-এর প্রায় ৩ লাখ এজেন্ট পয়েন্টে গিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে ক্যাশ আউটও করতে পারছেন গ্রাহক।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি