শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
31.6 C
Dhaka

ভিডিও কল করা যাবে টুইটারে

টিভি২৪ আইডেস্ক: ভিডিও কলিং ফিচার যুক্ত হচ্ছে টুইটারে। সংবাদমাধ্যম এনগেজেটের সূত্রে জানা যায়, এটি প্রতিষ্ঠানটির বর্তমান সিইও লিন্ডা ইয়াক্কারিনো এবং মালিক ইলন মাস্কের যৌথ পরিকল্পনার অংশ। এটিকে তারা সবকিছুর প্ল্যাটফরম হিসেবে গড়ে তুলতে চান।

সিএনবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে লিন্ডা বলেন, খুব শিগগিরই আপনারা কোনো ফোন নম্বর শেয়ার না করে ভিডিও চ্যাটে অংশ নিতে পারবেন এই প্ল্যাটফরম থেকে। লিন্ডা এবং মাস্কের অন্যান্য পরিকল্পনার মধ্যে থাকছে দীর্ঘমেয়াদি ভিডিও, পেমেন্ট ও ক্রিয়েটর সাবস্ক্রিপশন।

এনগেজেট আরও জানায়, নতুন এই ফিচার ব্যবহারকারীদের জরুরি চাহিদা কতটা মেটাতে পারবে তা নিশ্চিত নয়। বাজারে ভিডিও চ্যাটের অনেক ভালো ভালো প্ল্যাটফরম রয়েছে যেমন জুম, মাইক্রোসফট টিমস, গুগল মিট, অ্যাপল ফেসটাইমসহ অনেক কিছু। তবে মাস্ক এবং লিন্ডা মিলে প্রতিষ্ঠানটিকে পুনরায় গড়ে তোলার চেষ্টা করছেন। লিন্ডা বলেন, টুইটার রিব্র্যান্ড করার মূলে যা রয়েছে তা হলো আমাদের মনকে উন্মুক্ত করতে হবে যেখানে ফ্রি এক্সপ্রেশনের সহায়তায় গ্লোবাল টাউন স্কয়ারের অগ্রগতি হচ্ছে এবং জনগণ রিয়েল টাইমে সেখানে অংশ নিচ্ছে।

সম্প্রতি টুইটারের অন্যান্য অগ্রগতির মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদি ভিডিও। এই ফিচারে প্রায় দুই ঘণ্টা পর্যন্ত ভিডিও আপলোড করা যায়। এ ছাড়া টুইটারের কনটেন্ট ক্রিয়েটররা অর্থ পাওয়া শুরু করেছেন। সম্প্রতি একজন ২৪ হাজার ডলার পেয়েছেন বলে দাবিও করেন। এ ছাড়া এটাকে একটি পেমেন্ট প্ল্যাটফরম হিসেবেও সবার সামনে তুলে ধরা হবে বলে জানান লিন্ডা।

 

এই সপ্তাহের জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

সর্বশেষ

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি