বুধবার, জুন ৩, ২০২৬
28.3 C
Dhaka

নগদের দুই কর্মী জিতলেন সাউথ এশিয়ান বিএফএসআই টেক অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেডের দুজন কর্মী দক্ষিণ এশিয়ার সম্মানজনক পুরস্কার বিএফএসআই টেক অ্যাওয়ার্ড অর্জন করেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ২৫০ জন প্রতিনিধি এই আয়োজনে অংশগ্রহণ করেন।

সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান বিএফএসআই টেক সামিট’ অনুষ্ঠানে এই পুরস্কার হস্তান্তর করা হয়। নেপালের উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণ কাজি শ্রেষ্ঠ দক্ষিণ এশিয়ার দেশগুলোর পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের মোট ৪৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

এবারের আয়োজনে নগদ লিমিটেডের চিফ প্রোগ্রাম অফিসার শাহরিয়ার ইবনে জামান ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড ইনোভেশন’ ক্যাটাগরিতে ‘রাইজিং স্টার’ পুরস্কার অর্জন করেন এবং নগদ লিমিটেডের হেড অব মার্কেটিং স্ট্রাটেজি অ্যান্ড প্ল্যানিং কেএম মনসুরুল আজিজ ‘রাইজিং স্টার’ ক্যাটাগরিতে ‘পিআর অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশন্স প্রফেশনাল অফ দ্য ইয়ার’ পুরস্কার জয় করেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৫০ জনের বেশি অংশগ্রহণকারী এই আয়োজনে অংশ নেন। এরমধ্যে সার্কভুক্ত ছয়টি দেশ ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, শ্রিলংকা এবং নেপালের ব্যাংকখাতের ইন্ডাস্ট্রি লিডার্স, পলিসি মেকার্স এবং ইনফ্লুয়েন্সাররা অংশগ্রহণ করেন। এই অয়োজনে প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তিতে উদ্ভাবন নিয়ে আসা ব্যক্তিদের সম্মানিত করা হয়। ১০টি ভিন্ন সেশনে ৪০ জনের বেশি বক্তা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

সম্প্রতি নগদ বিএমডব্লিউ ক্যাম্পেইন পরিচালনা করেছে। যেটি শুধু দেশের ভেতরে না, দেশের বাইরেও সমান আওয়াজ তুলেছিল। এই ক্যাম্পেইনের ফলে ডিজিটাল ফাইন্যান্সিয়াল লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নগদের দুজন কর্মীকে বিএফএসআই-এর স্বীকৃতি যেটিকে আরো বেশি প্রাসঙ্গিক করে তুলেছে।   

স্বীকৃতির বিষয়ে নগদ লিমিটেডের চিফ প্রোগ্রাম অফিসার শাহরিয়ার ইবনে জামান বলেন, ‘যেকোনো পুরস্কার জেতা সবসময়ই আনন্দের। আমি সত্যিই খুব সম্মানিত বোধ করছি এই স্বীকৃতির জন্য, এটি আরো প্রমাণ করে উদ্ভাবনের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তর কীভাবে সম্ভব।’

পুরস্কার অর্জনের পর নগদ লিমিটেডের হেড অব মার্কেটিং স্ট্রাটেজি অ্যান্ড প্ল্যানিং কেএম মনসুরুল আজিজ বলেন, ‘গত বছর নগদে মার্কেটিং কমিউনিকেশন্সে অবদানের জন্য আমি এই স্বীকৃতি পেয়েছি, যার কারণে আমি সত্যিই অনেক সম্মানিত বোধ করছি। এই অর্জনই প্রমাণ করে নগদ নিয়মিতভাবে ভালো করছে।’

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

সর্বশেষ

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি