সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

বিকাশ পিন নাম্বার গ্রাহক নিজেই রিসেট করতে পারবে

টেকভিশন ডেস্ক: পিন ভুলে গেলে বা কয়েকবার ভুল পিন দেওয়ার কারণে বিকাশ অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে এখন নিজেই নিজের বিকাশ অ্যাকাউন্টের তথ্য যাচাই(ভেরিফাই) করে পিন রিসেট করতে পারবেন গ্রাহক। সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত গ্রাহককে আরো বেশি সক্ষম করে তুলতে সম্প্রতি এই সেবা চালু করেছে দেশের সবেচেয়ে জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

ধাপে ধাপে কিভাবে পিন রিসেট করতে পারবেন তা https://www.bkash.com/bn/pin-reset এই লিংকে ক্লিক করে জেনে নিতে পারবেন গ্রাহক।

বিকাশ অ্যাকাউন্টের সমস্ত লেনদেন সম্পন্ন করতে পারসোনাল আইডেন্টিফিকেশন নম্বর (পিন) নম্বর প্রয়োজন। পিন নম্বর সুরক্ষিত এবং গোপন রেখেই বিকাশ অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বিকাশ গ্রাহকের পিন তিনি নিজেই সেট করে নেন, ফলে একজন গ্রাহকের পিন কেবল তিনিই জানেন। অর্থ্যাৎ পিন সেট করা হয়ে গেলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তা সুরক্ষিত হয়ে যায় এবং কারো পক্ষেই বিকাশ সিস্টেম থেকে ঐ পিন জানার কোন সুযোগ থাকে না। তাই পিন ভুলে গেলে গ্রাহকের সেট করা আগের পিন ফিরিয়ে দেয়ার কোন সুযোগ নেই।

গ্রাহক পিন ভুলে গেলে নতুন একটি অস্থায়ী( টেম্পোরারি) পিন রিসেট করে আবার গ্রাহককেই পিন রিসেট করার সুযোগ  দেয় বিকাশ। সাধারণত কাস্টমার কেয়ার সেন্টারের ফোন নম্বর ১৬২৪৭, বিকাশ ফেসবুক পেজ এর লাইভ চ্যাট অপশন এবং ইমেইল এর মাধ্যমে যথাযথ তথ্য দিয়ে নতুন পিন রিসেট এর জন্য অস্থায়ী পিন পেতে পারেন গ্রাহক।

বিকাশের নতুন এই সেবায় গ্রাহক এখন ইউএসএসডি চ্যানেল *২৪৭# ডায়াল করে নিজেই নিজের অ্যাকাউন্ট ভেরিফাই করে অস্থায়ী পিন পেয়ে যাবেন। *২৪৭# ডায়াল করে ৯ নম্বর অপশনের পিন রিসেট ডায়াল করতে হবে। পরের ধাপে জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট যে পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই নম্বরটি দিতে হবে। পরের ধাপে জন্ম সালের চারটি সংখ্যা দিতে হবে। এরপর গ্রাহককে বিগত ৯০ দিনের মধ্যে তার করা শেষ ১০টি আউটগোয়িং ট্রানজেকশনের যেকোন একটির তথ্য দিতে হবে। আর যদি শেষ ৯০ দিনের মধ্যে কোন আউটগোয়িং ট্রানজেকশন না করে থাকনে তাহলে ‘নো ট্রানজেকশন’ অপশন নির্বাচন করবেন।  গ্রাহকের দেয়া সব তথ্য সঠিক থাকলে তিনি পাঁচ সংখ্যার অস্থায়ী পিন পেয়ে যাবেন।

এরপর *২৪৭# ডায়াল করে অথবা বিকাশ অ্যাপ থেকে নিজেই নতুন পিন রিসেট করে নিতে পারবেন গ্রাহক।

অস্থায়ী পিন এসএমএস-এ পাবার পর বিকাশ অ্যাপে পিন রিসেট করতে লগইন পেজ থেকে ‘পিন ভুলে গিয়েছেন’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। পরের ধাপে ওয়ান টাইম পাসওর্য়াড (ওটিপি) এবং অস্থায়ী পিন দিয়ে গ্রাহক নিজের পছন্দ অনুসারে এলোমেলো পাঁচ সংখ্যার নতুন পিন দিয়ে আর একবার রিএন্টার করে সফলতার সাথে পিন রিসেট করে নিতে পারবেন।

ইউএসএসডি চ্যানেলে পিন রিসেট করতে *২৪৭# ডায়াল করে মাই বিকাশ থেকে ‘চেঞ্জ মোবাইল মেন্যু পিন’ নির্বাচন করতে হবে। পরের ধাপে পুরাতন পিন চাইলে অস্থায়ী পিন নম্বরটি দিতে হবে। এরপর গ্রাহক নিজের পছন্দ অনুসারে পাঁচ সংখ্যার নতুন এলোমেলো পিন দিয়ে আর একবার রিএন্টার করে সফলতার সাথে পিন রিসেট করে নিতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি