বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.8 C
Dhaka

বাংলাদেশের তৈরি পোশাক খাতে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বিষয়ক আলোচনা অনুষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির বাড়িয়ে ব্যবহার এবং সঠিক মান বজায় রেখে বাংলাদেশের পোশাক তৈরির খাতকে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করছে বিজনেস টু বিজনেস ম্যানুফ্যাকচারিং এবং সাপ্লাই চেইন অটোমেশন কোম্পানি গ্রোয়ো কনসালটেন্সি, সেনট্রিক পিএলএম ও ইনটেন্ট-৩৬০।

এ বিষয়ে (১৪ আগস্ট, সোমবার) যৌথভাবে এই তিনটি প্রতিষ্ঠান রাজধানীর ক্রাউন প্লাজায় ‘লেটেস্ট বায়ার ট্রেন্ডস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট’ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমইএস বিশেষজ্ঞ এবং ইন্টেন্ট ৩৬০-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রিফাত নাওঈদ।

লাইফ সাইকেল ম্যানেজমেন্টের (পিএলএম) মাধ্যমে প্রযুক্তি ডিজাইন থেকে প্রি-প্রোডাকশন পর্যায়ে ক্রেতা এবং উৎপাদনকারীদের মধ্যে দূরত্ব কমানোই অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় ছিল। পিএলএমের ব্যবহার ক্রেতাদের মাঝে ক্রমেই বাড়ছে। প্রথম সেশনে ক্রেতাদের বিভিন্ন ধরণের চাহিদা মেটানোর লক্ষ্যে স্বয়ংক্রিয়, বিপুল ও লাভজন অ্যাপারেল পণ্য উৎপাদনের জন্য প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

অনুষ্ঠানে সেন্ট্রিক সফটওয়্যারের সিনিয়র সেলস ডিরেক্টর নিক ওয়েই বলেন, “সাধারণত ক্রেতারাই পিএলএমের ব্যবহার শুরু করেছিল। কিন্তু বর্তমানে পোশাক তৈরি খাতে আধুনিকতার প্রভাবে উৎপাদনকারীরাও পিএলএম ব্যবহারে আগ্রহী হচ্ছেন। ক্রেতারা উৎপাদনকারীদের সঙ্গে নিয়ে দ্রুত ও স্বচ্ছতার মাধ্যমে কাজ করতে চায়। আর এই লক্ষ্যে তাদের মাঝে সংযোগ তৈরি করছে পিএলএম। এমএএস হোল্ডিংস, ব্র্যান্ডিক্স, ক্রিস্টালের মতো বড় ক্রেতারা পিএলএমের মাধ্যমে উৎপাদনকারীদের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছে। ”

“কী ডিফারেন্সিয়েটরস” শীর্ষক দ্বিতীয় সেশনে একটি কেস স্টাডির মাধ্যমে লাদেশের পোশাক উৎপাদন খাতকে অত্যাধুনিক এবং পরিবর্তন করার ক্ষেত্রে গ্রোয়ো কনসালটেন্সি, সেনট্রিক পিএলএম, এবং ইনটেন্ট-৩৬০ ভুমিক তুলে ধরা হয়।

ইনটেন্ট-৩৬০ এর অ্যাসোসিয়েট ডিরেক্টর শ্রাজন সাক্সেনা প্রযুক্তিগত পরিবর্তন সম্পর্কে বলেন, “বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক খাতের অটোমেশন এবং উৎপাদন প্রক্রিয়া স্বয়ংক্রিয় করতে প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তির। গত বছর তৈরি পোশাক খাতে বাংলাদেশ ৪৫ বিলিয়ন ডলার রপ্তানি করেছে, যা বৈশ্বিক আরএমজি বাণিজ্যের ৭ দশমিক ৯ শতাংশ। এই টেকসই অর্থনৈতিক উন্নয়ন বজায় রাখতে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারকদের প্রয়োজন নতুন উদ্ভাবনী প্রযুক্তি।”

প্যানেলে গ্রোয়ো কনসালটেন্সির ডিরেক্টর ম্যানুফ্যাকচারিং এক্সিলেন্স অভিষেক যুগল বলেন, “আরএমজি খাতের প্রয়োজন প্রথাগত স্ট্যান্ডার্ড প্রক্রিয়া থেকে সরে এসে একটি কার্যকর টেকসই উদ্ভাবনের দিকে এগিয়ে যাওয়া। সম্প্রতি ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে ২০০তম এলইইডি গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। এ ধরনের সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে টেকসই বৃদ্ধির বিষয়ে দীর্ঘমেয়াদী সমাধান তৈরি জন্য পোশাক প্রস্তুতকারকদের এখনই সঠিক সময়।”

এছাড়া আরএমজি খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি