শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
31.6 C
Dhaka

সেরা রাইডারদের পুরস্কৃত করল ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্কঃ দেশের জনপ্রিয় অনলাইন ফুড এবং গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম, ফুডপ্যান্ডা বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের  অর্ডার ডেলিভারি ক্ষেত্রে সর্বোচ্চ স্কোর করা শীর্ষ রাইডারদের পুরস্কৃত করেছে।

সম্প্রতি, রাজধানীতে প্রতিষ্ঠানটির  হেড অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ঈদের ছুটি চলাকালীন রাইডারদের অনুপ্রাণিত ও অতিরিক্ত উপার্জনের সুযোগ করে দিতে গত জুলাই মাসে ‘ঈদ বোনানজা’ শীর্ষক এক ক্যাম্পেইন চালু করে ফুডপ্যান্ডা।

ফুডপ্যান্ডা বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে খন্দকার আন্দালিব হাসান মাসনুন ডিরেক্টর (অপারেশন্স), জামাল ইউসুফ জুবেরি  ডিরেক্টর (ফাইন্যান্স), গাজী তাওহীদ আহমেদ, হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড মিডিয়া রিলেশনস এবং মোহাম্মদ তাবরেজ খান, হেড অফ লজিস্টিকস বিজয়ী রাইডারদের হাতে পুরস্কার তুলে দেন।

গত পহেলা জুলাই শুরু হওয়া এ ক্যাম্পেইনটি চলে ১৬ জুলাই পর্যন্ত। এ ক্যাম্পেইনে ৮ হাজারেরও বেশি রাইডার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৮৮ জন এ ক্যাম্পেইনের বিজয়ী হিসেবে নির্বাচিত হয়। এর মধ্যে রাজধানী ঢাকার ৯টি জোন (অঞ্চল) থেকে ৭২ জন, চট্টগ্রাম থেকে ৮ জন  ও নারায়নগঞ্জ থেকে ৮ জন রাইডারকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শীর্ষ ৩৩ জন রাইডারকে (জোন ভিত্তিক) পুরস্কার হিসেবে মোবাইল ফোন এবং ৫৫ জন রাইডারকে (জোন ভিত্তিক) সাইকেল প্রদান করা হয়। এ ক্যাম্পেইনে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত রাইডার মোহাম্মাদ সবুজ ইসলাম কে  পুরস্কার হিসেবে মোটরবাইক দেয়া হয়। ক্যাম্পেইনের গিফট পার্টনার হিসেবে রয়েছে দুরন্ত, টিভিএস ও সুমাশ টেক।

এ প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের ডিরেক্টর (অপারেশন্স) খন্দকার আন্দালিব হাসান মাসনুন বলেন, “আমরা রাইডারদের ইচ্ছানুযায়ী তাদের পছন্দমতো জায়গায় কাজ করার সুযোগ দিয়ে থাকি। পাশাপাশি, তারা কাজের ক্ষেত্রেও স্বাধীনতা পায়। রাইডারদের অনুপ্রাণিত করতে আমরা বিভিন্ন সময় নানা ধরনের উদ্যোগ গ্রহণ করি। রাইডারদের জন্য ‘ঈদ বোনাঞ্জা’ ক্যাম্পেইনটি এ উদ্যোগেরই অংশ। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন রাইডারদের কাজের ক্ষেত্রে আরো বেশি অনুপ্রাণিত করবে। এ ক্যাম্পেইনের সকল বিজয়ী ও অংশগ্রহণকারীদের আমি ধন্যবাদ জানাই।”  

এই সপ্তাহের জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

সর্বশেষ

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি