শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
27 C
Dhaka

নগদ অ্যাপে ভিসা ক্রেডিট কার্ডের বিল দিলে ৩০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: দেশজুড়ে চলমান লকডাউনে ‘নগদ’-এর মাধ্যমে ভিসা ক্রেডিট কার্ডের বিল প্রদান গ্রাহকের জীবন আরেকটু সহজ করেছে। ভিসা ক্রেডিট কার্ডের বিল প্রদান এখন আর দুর্ভোগের বিষয় নয়; নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার ভয়ও আর থাকবেনা। ‘নগদ’-এর মাধ্যমে ভিসা ক্রেডিট কার্ডের বিল দিয়ে ৩০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাকও পেতে পারেন গ্রাহক।

সম্প্রতি ‘দেশি নগদ-এ বেশি লাভ’ ক্যাম্পেইন চালু করেছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।যাত্রা শুরুর প্রথম দিন থেকে গ্রাহকেরজীবন সহজ করতেনতুন নতুন ব্যতিক্রমধর্মী উদ্ভাবন নিয়ে আসছে দেশের দ্বিতীয় গ্রাহক সেরা অপারেটরটি।যার অংশ হিসেবে দেশের ভেতর থাকা সব ধরনের ভিসা ক্রেডিট কার্ডের গ্রাহকদের বিল প্রদানের সমাধান নিয়ে এসেছে তারা।

যখন, যেখান থেকে যত খুশি ‘নগদ’-এর মাধ্যমে ভিসাক্রেডিট কার্ডের বিল প্রদানকরতে পারছেন গ্রাহক। প্রদান করা ফি’র সঙ্গে বাড়তি এক শতাংশ চার্জ দিতে হবে গ্রাহককে। তবে গ্রাহকের বাড়তি সুবিধা দিতে সম্প্রতি একটি ক্যাম্পেইন চালু হয়েছে, চলবে ৩১ আগস্ট পর্যন্ত।এ সময়ে একজন ভিসা ক্রেডিট কার্ড গ্রাহক তার কার্ডের বিল প্রথমবার ‘নগদ’-এ দেওয়ার জন্য তাৎক্ষণিক ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

‘নগদ’-এর মাধ্যমে বিল প্রদানে ভিসা ক্রেডিট কার্ড গ্রাহককে অবশ্যই ‘নগদ’-এর অ্যাপ ব্যবহার করতে হবে। লগ ইন করে অ্যাপের বিল পে অপশনে যেতে হবে, সেখানে ভিসা ক্রেডিট কার্ড বিল পে অপশনে গিয়ে কার্ডের নম্বর লিখে পরের অপশনে টাকার অঙ্ক লিখতে হবে। তারপর গ্রাহককে তার টাকার অঙ্ক নিশ্চিত হতে আবার টাকার পরিমাণ দেখানো হবে, এরপর পিন সেট করলেই সঙ্গে সঙ্গে বিল প্রদান হয়ে যাবে।গ্রাহক তার বিলের বিপরীতে রশিদ সংগ্রহ করতে পারবেন। একটি বিল ভিসা ক্রেডিট কার্ডে হালনাগাদ হতে তিন কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।

বাংলাদেশের যেকোনো কমার্শিয়াল ব্যাংক থেকে ইস্যুকৃত ক্রেডিট কার্ডের গ্রাহকেরা এই সেবা উপভোগ করতে পারবেন। উল্লেখ থাকে যে, ‘নগদ’-এর মাধ্যমে ভিসা ক্রেডিট কার্ড বিল প্রদানের ক্ষেত্রে গ্রাহকের কোনো ভুল হলে তার জন্য তাৎক্ষণিকভাবে তাকে সংশ্লিষ্ট কার্ড প্রদানকারী ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

এ বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “দেশের সাধারণ মানুষের জন্যএকটি উপযুক্ত ডিজিটাল জীবন নিশ্চিত করতে কাজ করছি আমরা। একটি সফল ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করাই আমাদের লক্ষ্য, আর সেটি করতে ডিজিটাল পেমেন্ট নিশ্চিত করাই হলো প্রধান উপায়। ডিজিটাল সেবা সম্প্রসারণেরজন্য ‘নগদ’ বিভিন্ন ধরনের ক্যাশ-ব্যাকসহ আকর্ষণীয় সব অফার দিচ্ছে যা ডিজিটাল জীবপনযাপনে মানুষকে উৎসাহ দিচ্ছে।”

এর আগে করোনা মহামারির সময়েই ভিসা ও মাস্টার কার্ড থেকে ‘নগদ’-এ টাকা আনার সেবা চালু করে ‘নগদ’। এ ছাড়া করোনা সংক্রমণের এই সময়ে ঘরে বসেই ‘নগদ’ ওয়ালেট থেকে সহজেই সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অনলাইনে পণ্য কেনা বা মার্চেন্ট পেমেন্ট করা, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেওয়া, স্কুল কলেজের বেতন পরিশোধ করা, বিভিন্ন অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ এবং কোভিড টেস্টের ফি দেওয়াসহ অসংখ্য সেবা সহজেই নিতে পারছেন।এসব সেবা প্রদানের মাধ্যমে ‘নগদ’ মানুষের জীবন সহজ করেছে। একই সঙ্গে দেশি প্রতিষ্ঠান হিসেবে মানুষেকে দিচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা, যা ‘দেশি নগদ-এ বেশি লাভ’ বলে ইতিমধ্যে সবার কাছে জনপ্রিয়তা পেয়েছে।

ভিসা ক্রেডিট কার্ডের বিল প্রদান সংক্রান্ত তথ্য জানতে প্রয়োজনে গ্রাহকেরা‘নগদ’-এর ১৬১৬৭ অথবা ০৯৬০৯৬১৬১৬৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি