বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

নগদে অ্যাড মানি করে জিতে নিন ‘জাওয়ান’ সিনেমার টিকিট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ একটি দারুণ অফার নিয়ে এসেছে, ব্যাংক ও কার্ড থেকে ২০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সিনেমা ‘জাওয়ান’-এর টিকিট পুরস্কার পাওয়া যাবে।

‘জাওয়ান’ সিনেমার টিকিট পুরস্কার পেতে নগদ গ্রাহকদের প্রথমে নগদ ওয়ালেটের ‘অ্যাড মানি’ অপশনে যেতে হবে, এরপর মোবাইল অ্যাপে থাকা ‘ব্যাংক টু নগদ’ অথবা ‘কার্ড টু নগদ’ অপশন বাছাই করতে হবে। এবার গ্রাহককে তার পছন্দের ব্যাংক, মাস্টার কার্ড বা ভিসা কার্ড থেকে নগদ ওয়ালেটে ২০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করতে পারবেন। বর্তমানে দেশের ৩৬টি ব্যাংকের সাথে নগদের পার্টনারশিপ রয়েছে।

১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইন চালু থাকবে। ক্যাম্পেইন চলাকালে নগদের গ্রাহকেরা ‘জাওয়ান’ সিনেমার কয়েক হাজার টিকিট জিতে নিতে পারেন। প্রতি টিকিট বিজয়ীকে দুটি করে টিকিটি দেওয়া হবে, যাতে নগদ গ্রাহক তার ভালোবাসার মানুষকে নিয়ে সিনেমা উপভোগ করতে পারেন।     

এই ক্যাম্পেইনে নগদের সকল গ্রাহক অংশ নিতে পারবেন, অফার উপভোগের জন্য অবশ্যই গ্রাহকের নগদ ওয়ালেট ফুল প্রোফাইলে থাকতে হবে।

ক্যাম্পেইনের বিষয়ে নগদের চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমদ্‌ বলেন, ‘ডিজিটাল লেনদেনে গ্রাহকদের উৎসাহিত করতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন চালু করছি। এই ক্যাম্পেইনটিও তেমনই একটি।’  

সাদাত আদনান আহমদ্‌ আরো বলেন, ‘সরকার ২০২৭ সালে দেশের ৭৫ শতাংশ ক্যাশলেস করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে, এ বিষয়টি মাথায় রেখে নগদ আরো বেশি সুযোগ-সুবিধা দিয়ে গ্রাহকদের ঘরে বসে ডিজিটাল আর্থিক লেনদেন করার সুযোগ তৈরি করে দিচ্ছে।’     

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি