শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
26 C
Dhaka

দেশে সেফটি অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু করছে টিকটক

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে টিকটক। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো টিকটক অফলাইন অ্যাক্টিভেশন হিসাবে সেফটি অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু করতে যাচ্ছে।

টিকটকের সেফটি অ্যাম্বাসেডরস প্রোগ্রামের অন্যতম লক্ষ্য হচ্ছে, একটি প্রাণবন্ত, বৈচিত্র্যময় কমিউনিটির জন্য নিরাপদ এবং ওয়েলকামিং প্ল্যাটফর্ম তৈরি করা। টিকটক সবসময় উদ্ভাবনী ও সৃজনশীল কমিউনিটিকে সমর্থন করে। পরিবারবান্ধব সংস্কৃতি, যা প্ল্যাটফর্মের জনপ্রিয়তা অর্জনে পরিচালনা করা হয়। আর এটি সম্ভব হয়েছে ব্যবহারকারীর সুরক্ষা এবং নিরাপত্তার ওপর মনোযোগ দেওয়ার কারণে।

টিকটকের #সেফটুগেদার উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো- ব্যবহারকারীরা কীভাবে তাদের হাতে থাকা অ্যাপের বিভিন্ন ফিচারের সুবিধা নিতে পারে সে সম্পর্কে সচেতনতা তৈরি করা। এই ক্যাম্পেইন সমর্থন করেছেন বাংলাদেশের বিখ্যাত কিছু ব্যক্তিত্ব এবং নির্মাতারা। এই অ্যাম্বাসেডর প্রোগ্রামে থাকছেন জনপ্রিয় এডুকেটর আয়মান সাদিক, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, প্রখ্যাত অভিনেত্রী শবনম ফারিয়া, জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসান, সাবেক মিস বাংলাদেশ পিয়া জান্নাতুল এবং লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ফাইজা। এই সেফটি অ্যাম্বাসেডররা ডিজিটাল নিরাপত্তা নিয়ে কথা বলবেন এবং তাদের ফলোয়ারদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে দায়িত্বশীল ইন্টারনেট ব্যবহারের জন্য পরামর্শ দেবেন।

এর আগে ২০২১ সালের অক্টোবরে টিকটক বাংলাদেশে সেফটি অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু করে। সে সময় অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব তাহসান খান এবং দিলারা হানিফ পূর্ণিমা টিকটকের ডিজিটাল নিরাপত্তার বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছিলেন।

ইন-অ্যাপ ক্যাম্পেইনের মাধ্যমে ডিজিটাল সুস্থতা, বিশ্বাস এবং নিরাপত্তাসহ বিভিন্ন শিক্ষামূলক বিষয় এবং আরও গুরুত্বপূর্ণ ফিচারগুলো নিয়ে অসংখ্য ভিডিও দেখানো হয়েছে। যেমন ফ্যামিলি পেয়ারিং মোড ছিল এই ক্যাম্পেইনের অন্যতম বিষয় যেখানে ব্যবহারকারীদের পিতামাতা অ্যাপে তাদের সন্তানদের কার্যকলাপের ওপর নজর রাখতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি