বুধবার, জুলাই ২২, ২০২৬
26.1 C
Dhaka

দুর্দান্ত সুবিধায় ভিভো ভি২৭ই এবং ভি২৭ এর ফানটাচ ওএস১৩

টেকভিশন২৪ ডেস্ক:  স্মার্টফোন কেনার ক্ষেত্রে কোন বিষয়টিকে প্রাধান্য দেবেন? ক্যামেরা, র‍্যাম-রম, নাকি আউটলুক? অনেকেই আছেন যারা প্রথমেই যাচাই করেন স্মার্টফোনের অপারেটিং সিস্টেমটি কেমন। কারণ স্মার্টফোনের কার্যক্ষমতা কিংবা সুরক্ষা ও নিরাপত্তা অনেকাংশে নির্ভর করে অপারেটিং সিস্টেমের ওপর।
বর্তমানে সেরা অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২ এর জুড়ি মেলা ভার। গ্রাহকের কাস্টমাইজেশনের সুবিধা সমৃদ্ধ অ্যান্ড্রয়েড ১২ তে রয়েছে নতুন কালার এক্সট্রাকশন ফিচার। যা ওয়ালপেপারের প্রাইমারি কালার বুঝে নিয়ে, সেই অনুযায়ী সিস্টেম কালার ঠিক করে নেবে। এমনকি উইজেটের সাইজ, কালার, ডিজাইনে এসেছে নতুনত্ব। সাথে রয়েছে একাধিক প্রাইভেসি ফিচার। এই অপারেটিং সিস্টেমসমৃদ্ধ স্মার্টফোন অন্যান্য স্মার্টফোনের তুলনায় অনেক ফাস্ট।

গ্রাহকের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ভিভোর ভি২৭ই এবং ভি২৭ স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ সমৃদ্ধ ফানটাচ ওএস ১৩। যা ব্যবহারকারীদের দিচ্ছে দারুণ অভিজ্ঞতা।

প্রোফেশনাল ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে রয়েছে এক্সক্লুসিভ পোর্ট্রটে এলগরিদম ‘অরা লাইট’ সমৃদ্ধ ক্যামেরা সেন্সর। রয়েছে ওআইএস (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) এবং ইআইএস (ইলেক্ট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন) সিস্টেম। যা যেকোনো ছবি কিংবা ভিডিওকে প্রাণবন্ত ভাবে উপস্থাপন করবে।

ভালো মানের প্রসেসর, বিশাল স্টোরেজ এবং ব্যাটারির সুবিধা, হ্যাং কিংবা ল্যাগহীন ভিভোর এই স্মার্টফোন দুইটি পাওয়া যাবে ভিভোর যেকোনো অথোরাইজড শো-রুম এবং ই-স্টোরে। ভি২৭ই পাওয়া যাচ্ছে ল্যাভেন্ডার পার্পেল ও গ্লোরি ব্ল্যাক রঙে। দাম পড়বে ৩২,৯৯৯ টাকা। পাশাপাশি নোবেল ব্ল্যাক ও ম্যাজিক ব্লু এই দুই রঙের ভি২৭ এর দাম পড়বে ৫৪,৯৯৯ টাকা।

ভিভো প্রসঙ্গে
ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওইয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।
স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে।

চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি