শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
31.6 C
Dhaka

থ্রেডসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি টুইটারের

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠা থ্রেডসের প্যারেন্ট প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছে টুইটার কর্তৃপক্ষ। নতুন এই অ্যাপকে ‘বন্ধুত্বপূর্ণ’ বিকল্প হিসেবে উল্লেখ করেছিলেন মার্ক জাকারবার্গ, তা বোধহয় আর থাকছেন না। খবর বিবিসি।

গত বুধবার (৫ জুলাই) চালু হওয়ার পর লাখ লাখ ব্যবহারকারী সাইন-আপ করেছে নতুন এই অ্যাপে। যা ২৪ ঘণ্টার মাঝে ৩ কোটির ঘর পার হয়ে গেছে।

‘প্রতিযোগিতা ঠিক আছে, প্রতারণা নয়’, এই মন্তব্য করে এরই মাঝে নিজের ক্ষোভ করেছেন টুইটারের মালিক ইলোন মাস্ক। তবে সাবেক টুইটার কর্মীরা থ্রেডস তৈরিতে সাহায্য করেছিল এমন দাবি অস্বীকার করেছে মেটা।
থ্রেডস ও টুইটারের অবয়ব মোটামুটি একই। এমনকি ফিচার ও নিউজফিডের ধরন ব্যবহারকারীদের তত অপরিচিত ঠেকবে না।

নিউজ আউটলেট সেমাফোর জানায়, গত বুধবার টুইটারের আইনজীবী অ্যালেক্স স্পিরো মেটার সিইও মার্ক জাকারবার্গকে একটি চিঠি পাঠিয়েছেন। যেখানে অভিযোগ করে বলা হয়, থ্রেডস তৈরিতে টুইটারের বাণিজ্য গোপনীয়তা ও অন্যান্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তির নিয়মতান্ত্রিক, ইচ্ছাকৃত ও বেআইনি অপপ্রয়োগ হয়েছে।
আরো অভিযোগ করেন, বাণিজ্য গোপনীয়তা ও অন্যান্য অতিগোপনীয় তথ্য পেতে টুইটারের সাবেক কর্মীদের নিয়োগ দেয়া হয়েছে। যা শেষ পর্যন্ত মেটাকে একটি ‘কপিক্যাট’ অ্যাপ তৈরিতে সাহায্য করেছে।

টুইটার তার বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার কঠোরভাবে প্রয়োগ করতে চায়। মেটা যদি অবিলম্বে টুইটারের বাণিজ্য গোপনীয়তা বা অন্যান্য অত্যন্ত গোপনীয় তথ্য ব্যবহার বন্ধ না করে, তবে আইনি পদক্ষেপ নেবে।
এই চিঠি প্রসঙ্গে মাস্ক টুইটারে একটি পোস্টের প্রতিক্রিয়ায় লেখেন, প্রতিযোগিতা ভালো, প্রতারণা নয়।
তবে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন থ্রেডস পোস্টে জানায়, থ্রেডসের ইঞ্জিনিয়ারিং টিমের কেউ টুইটারের সাবেক কর্মী নয়। দুটি একই জিনিস নয়।

এই সপ্তাহের জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

সর্বশেষ

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি