শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

তরুণদের দক্ষতা উন্নয়নে ইউএনডিপি ও গ্রামীণফোনের ‘মাস্টারক্লাস’ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: প্রয়োজনীয় দক্ষতা প্রদানের মাধ্যমে তরুণদের সম্ভাবনা উন্মোচনে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে গ্রামীণফোন এবং ইউএনডিপি ‘গেট ফিউচার রেডি: নিড ফর স্কিলস’ শীর্ষক  মাস্টারক্লাস সিরিজের আয়োজন করতে যাচ্ছে।

দেশ বিদেশে সমাজ ও প্রতিষ্ঠানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এ মাস্টারক্লাসের মাধ্যমে করোনা পরিবর্তী  আর্থ-সামাজিক পরিস্থিতিতে কিভাবে তরুণরা নিজেদের প্রস্তুত করবেন সে বিষয়ে  দিকনির্দেশনা প্রদান করবেন। মাস্টারক্লাসের সেশনগুলো আগামী ২৮ আগস্ট শুরু হবে এবং চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। সেশনগুলো ভবিষ্যৎ প্রফেশনালদের খাতসংশ্লিষ্ট  নেতৃত্বের  সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিবে, যা পর্যায়ক্রমে দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের  জনশক্তিকে অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তিতে রূপান্তরে সহায়কা ভূমিকা পালন করবে।

‘গেট ফিউচার রেডি – নিড ফর স্কিলস’ প্রতিপাদ্যে এ মাস্টারক্লাস সিরিজ অনুষ্ঠিত হবে। মাস্টারক্লাসের সেশনগুলোতে মেন্টর হিসেবে অংশ নিবেন সুদীপ্ত মুখার্জি (রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, ইউএনডিপি বাংলাদেশ); রুবানা হক (প্রাক্তন সভাপতি, বিজিএমইএ); রিদওয়ান কবির (ভাইস প্রেসিডেন্ট, এটিঅ্যান্ডটি); জাভেদ আখতার (সিইও, ইউনিলিভার); এবং ইয়াসির আজমান (সিইও, গ্রামীণফোন)। 

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “বিগত বছরগুলোতে সবার সামগ্রিক প্রচেষ্টায় আমাদের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন হয়েছে, দারিদ্রের হার কমেছে এবং একই সাথে মানব সম্পদেরও উন্নয়ন হয়েছে। তবে আমাদের সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে হবে।  ভবিষৎতের প্রস্তুতি নিতে হবে এবং আমাদের তরুণ সমাজের দক্ষতা বৃদ্ধি করে সামগ্রিকভাবে কাজে লাগাতে হবে। আর এজন্য আমরা বিভিন্নখাতের অভিজ্ঞ প্রফেশনালদের একসাথে করার উদ্যোগ হাতে নিয়েছি যার মাধ্যমে দেশের সকল তরুনরা তাদের ভবিষৎ প্রয়োজনীয় দক্ষতা বিষয়ে প্রস্ততি নিতে পারে। আমরা চাই দেশকে এগিয়ে নিতে নিজেদের প্রস্তত করতে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ থেকে কোন তরুন যেন বাদ না পড়ে।”

তিনি বলেন, “আমি এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়ে মাস্টার্সক্লাসের সকল অভিজ্ঞ এক্সপার্ট, লিডার এবং রিসোর্সপারসনদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

সুদীপ্ত মুখার্জি, রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, ইউএনডিপি বলেন, ” যেকোন কর্মক্ষেত্রে একজন ভালো প্রফেশনাল ব্যক্তিত্ব গড়ে তুলতে যেসস সফট স্কিল দরকার হবে এই মাস্টারক্লাসগুলো সে ধরনের দক্ষতার উন্নয়নে সহায়ক হবে।  একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের অর্থনীতিতে আরও অবদান বৃদ্ধি করতে  উন্নয়ন সহযোগী ও বেসরকারী খাতের সাথে ইউএনডিপি কাজ করছে”।

অংশগ্রহণমূলক জুম সেশনের মাধ্যমে বক্তারা অন্তর্ভুক্তি, উদ্যোগ, প্রফেশনালদের বৈশ্বিক পরিস্থিতি, উদ্ভাবন, নেতৃত্ব এবং অন্যান্য ব্যবসা ও ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। গ্রামীণফোনের স্কিল-লেড ডিজিটাল অ্যাকাডেমি জিপি এক্সপ্লোরারের অধীনে বর্তমানে কমিউনিকেশন স্কিলস, ডিজিটাল মার্কেটিং এবং অন্ট্রারপ্রনারশিপ কোর্সের সাথে যুক্ত নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সেশনগুলোতে অংশগ্রহণ করবেন। একই সাথে গ্রামীণফোন ‘মাস্টারক্লাস’ এর সকল সেশন গ্রামীণফোন, ইউএনডিপি এবং প্রথম আলোর ফেসবুক প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে যার মাধ্যমে ইচ্ছুক যে কেউ ক্লাসগুলো যোগ দিতে পারবেন।

২৮ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় ‘ইনক্নশন, মোর দ্যান জাস্ট ডাইভারসিটি’ বিষয়ে সিরিজের প্রথম সেশনটি পরিচালনা করবেন ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সুদীপ্ত মুখার্জী।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি