শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
31.6 C
Dhaka

চলছে শেখ রাসেল ও স্মার্ট বাংলাদেশ অনলাইন কুইজ ২০২৩-এর নিবন্ধন

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিবছর ১৮ অক্টোবর যথাযথ মর্যদায় জাতীয়ভাবে দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ‘ক’ শেণিভুক্ত শেখ রাসেল দিবস উদ্‌যাপন করা হ্য়। ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার তথা বর্তমান প্রজন্মের শিক্ষার্থী/শিশু-কিশোরদেরকে উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে এবং শিশু-কিশোরদের মাঝে শেখ রাসেলের স্মৃতি অম্লান রাখতে শেখ রাসেল দিবস উদ্‌যাপন করা হয়। একই সাথে আগামী দিনে দেশ পরিচালনার যোগ্য নাগরিক হিসেবে শেখ রাসেলের দীপ্ত প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে শিশুরা উন্নত সোনার বাংলাদেশ গড়ার শক্তিতে বলীয়ান হবে।

শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষ্যে জাতীয়ভাবে শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। অনলাইন কুইজ প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৩। প্রতিযোগিতায় ৮ থেকে ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোর অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতার তারিখ যথাক্রমে গ্রুপ ক: ০২ অক্টোবর ২০২৩ এবং গ্রুপ খ: ০৩ অক্টোবর ২০২৩ (সময়- সন্ধ্যা ৭টা – রাত ৮টা; ১০ মিনিট)। 

ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২০২১ এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নতসমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকারের আইসিটি বিভাগসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ যথাক্রমে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট সোসাইটি।

ডিজিটাল বাংলাদেশের সাফল্য ও অর্জন সকল জনগণের নিকট উপস্থাপন, তথ্যপ্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি, আইসিটি শিল্প বিকাশে গবেষণা এবং উদ্ভাবনে উদ্ভুতকরণের লক্ষ্যে প্রতিবছর ১২ ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস আয়োজন করা হয়। স্মার্ট বাংলাদেশ দিবস ২০২৩ উপলক্ষ্যে জাতীয়ভাবে স্মার্ট বাংলাদেশ কুইজ প্রতিযোগিতা ২০২৩ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। অনলাইন কুইজ প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৩। প্রতিযোগিতায় বাংলাদেশী ৮ বছরের ঊর্ধ্বের সকল শ্রেণির জনগণ অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতার তারিখ যথাক্রমে গ্রুপ ক: ২৪ সেপ্টেম্বর ২০২৩, গ্রুপ খ: ২৫ সেপ্টেম্বর ২০২৩ এবং গ্রুপ গ: ২৬ সেপ্টেম্বর ২০২৩ (সময়- সন্ধ্যা ৭টা – রাত ৮টা; ১০ মিনিট)।

নিবন্ধন করার লিংক: https://quiz.smartbangladesh.gov.bd/ এবং https://quiz.sheikhrussel.gov.bd/

এই সপ্তাহের জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

সর্বশেষ

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি