শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
31.6 C
Dhaka

চট্টগ্রামের আবাসন চাহিদা নিয়ে বিপ্রপার্টির অনুসন্ধানী জরিপ

চট্টগ্রামবাসীর ছোট কিন্তু তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট পছন্দ

টেকভিশন ডেক্স: বাংলাদেশের একমাত্র প্রপার্টি সল্যুশন প্রভাইডার বিপ্রপার্টি তাদের ট্রেন্ড অ্যানালাইসিস প্রকাশ করেছে, যার মাধ্যমে বন্দর নগরী চট্টগ্রামের আবাসন খাতের বর্তমান চাহিদার চিত্র ফুটে উঠেছে। গত ছয় মাসে (জানুয়ারি থেকে জুন-২০২০) বিপ্রপার্টি ডটকম-এ ব্যবহারকারীর সংখ্যা, তালিকাভুক্ত প্রপার্টির সংখ্যা এবং বিপ্রপার্টিতে আসা অনুসন্ধানের সংখ্যার ভিত্তিতে এই ট্রেন্ড অ্যানালাইসিসটি তৈরি করা হয়েছে।

বিপ্রপার্টি পরিচালিত এই ট্রেন্ড অ্যানালাইসিসের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকাটি মানুষের বসবাসের জন্য পছন্দের শীর্ষে অবস্থান করছে। উক্ত সময়সীমার মধ্যে বিপ্রপার্টির মাধ্যমে যত প্রপার্টি খোঁজা হয়েছে তার মধ্যে ১৩.৩২ শতাংশই বায়েজিদ বোস্তামী এলাকার। এরপরেই চট্টগ্রামের খুলশী এলাকার প্রপার্টি সম্পর্কে জানতে চেয়েছেন ১১.৯৭ শতাংশ গ্রাহক। আর ৬.৩৭ শতাংশ মানুষ নগরীর ডাবল মুরিং এলাকার বাসা সম্পর্কে জানতে চেয়েছেন, যেটি এই তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে।

অ্যানালাইসিসের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের মানুষ ছোট বাসার খোঁজ করেছেন বেশি। গত ছয় মাসে (জানুয়ারি থেকে জুন-২০২০) বিপ্রপার্টির মাধ্যমে ৪২.৮৪ শতাংশ মানুষ ১০০০ থেকে ১৫০০ স্কয়ার ফুটের বাসা বেশি খোঁজ করেছেন। আর ৩৮.৭৫ শতাংশ মানুষ ১০০০ স্কয়ার ফুটের কম আয়তনের বাসা খুঁজেছেন। এছাড়া ১৫০০ থেকে ২০০০ স্কয়ার ফুট আয়তনের বাসা খুঁজেছেন মাত্র ১৫.৩৪ শতাংশ মানুষ।

রুম সংখ্যার বিবেচনায় চট্টগ্রামের মানুষের মাঝে তিন রুমের বাসার চাহিদা সবচেয়ে বেশি। আর উক্ত সময়ে বিপ্রপার্টির মাধ্যমে যারা বাসা খুঁজেছেন তাদের ৪৫.৮০ শতাংশই তিন রুমের বাসা চেয়েছেন।

বিপ্রপার্টির অ্যানালাইসিসে দেখা গেছে, যারা বসবাসের জন্য নিজের বাসস্থান ক্রয় করতে চান তাদের মধ্যে সর্বোচ্চ ২২.০১ শতাংশ মানুষের বাজেট ৬২-৭২ লাখ টাকার মধ্যে। এরপর দ্বিতীয় অবস্থানে ১৯.৩৮ শতাংশ মানুষের বাজেট ৪২-৫২ লাখ টাকার মধ্যে এবং তৃতীয় অবস্থানে ১৫.৭৭ শতাংশ মানুষের বাজেট ৭২-৮২ লাখ টাকার মধ্যে। এছাড়া নগরীর উত্তর খাটাইল, পাঞ্চলাইশ এবং জামাল খান এলাকায় প্রপার্টি ক্রয়ের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে লক্ষ্য করা গেছে।

অ্যানালাইসিসে চট্টগ্রামে মানুষের বাসা ভাড়া নেওয়ার সামর্থ্যের একটি গড় চিত্রও উঠে এসেছে। ওই সময়ে যারা বাসা ভাড়া নিতে চেয়েছেন তাদের ৩০.২৬ শতাংশই ১০,০০০-১৫,০০০ টাকা, ২১.৮১ শতাংশ ১৫,০০০-২০,০০০ টাকা এবং ১৯.৯৭ শতাংশ ১০,০০০ টাকার কম মূল্যে বাসা ভাড়া নিতে চান। বাসা ভাড়া নেওয়ার জন্য চট্টগ্রামের কোতোয়ালি, পশ্চিম ষোলশহর এবং উত্তর পাহাড়তলীর প্রপার্টির চাহিদা খুবই দ্রুত বাড়ছে।

এই প্রতিবেদন সম্পর্কে বিপ্রপার্টির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক নসওয়ার্দি বলেন, “চট্টগ্রামের আবাসন খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে গত বছর থেকে চট্টগ্রামে বিপ্রপার্টির কার্যক্রম শুরু হয়। বর্তমানে এখানকার আবাসন খাত ক্রমবর্ধমান। প্রতিমাসে গড়ে আমাদের কাছে এক হাজার ভেরিফাইড প্রপার্টির রিকয়েস্ট আসে। এই ট্রেন্ড অ্যানালাইসিস আমাদের চট্টগ্রামের প্রপার্টির চাহিদাকে আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে। আমরা আশাবাদী যে এখন থেকে গ্রাহকদের চাহিদা আরও আন্তরিকভাবে পূরণ করতে পারবো।”

এই সপ্তাহের জনপ্রিয়

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

সর্বশেষ

বিকাশের মাধ্যমে জাকাত-অনুদান পৌঁছাচ্ছে সুবিধাবঞ্চিতদের কাছে

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান মাসে সমাজের সামর্থ্যবান ও বিত্তবানরা...

প্রিমিয়াম ফিচারে এলো গিগাবাইট গেমিং মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তিপণ্যের বাজারে সাশ্রয়ী মূল্যে ও প্রিমিয়াম...

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মানবসদৃশ রোবট আনবে অনার

টেকভিশন২৪ ডেস্ক: চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার আগামী মাসে বার্সেলোনায়...

আইসিটি সচিব শীষ হায়দারের নিয়োগ বাতিল

টেকভিশন২৪ ডেস্ক : চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয় সিনিয়র সচিব...

দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

টেকভিশন২৪ ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং...

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি