সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
26 C
Dhaka

রেকর্ডসংখ্যক ভিডিও ডিলিট করেছে ইউটিউব

টেকভিশন২৪ ডেস্ক : ভারতের সাড়ে ২২ লাখ ভিডিও ডিলিট করে দিয়েছে ইউটিউব। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটির অভিযোগ, বিধিমালা লঙ্ঘন করেছে- এমন সব কন্টেন্ট সরিয়ে ফেলা হয়েছে।
বিধিমালা লঙ্ঘনের দায়ে ভারতের ২২ লাখ কন্টেন্ট সরিয়ে ফেলেছে ইউটিউব।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে বিধিমালা লঙ্ঘন করে আপলোড করা ভিডিওগুলো সরিয়ে দিয়েছে ইউটিউব। প্রতিষ্ঠানটি ভারত থেকে যত সংখ্যক ভিডিও সরিয়েছে, তা ৩০টি দেশের মধ্যে সর্বোচ্চ। সংখ্যার হিসেবে এর পরের অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। এর আগে তাদের ১২ লাখ ৪৩ হাজার ৮৭১টি ভিডিও সরিয়ে দেয়া হয়েছিল। পাশাপাশি তৃতীয় স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ভিডিও সরিয়ে দেয়া হয়েছে ৭ লাখ ৮৮ হাজার ৩৫৪টি।

ইউটিউব জানিয়েছে, এই ভিডিওগুলোর বিধিমালা লঙ্ঘনের বিষয়টি শনাক্ত করেছে মেশিন লার্নিং। যার মাধ্যমে ২০২৩ সালের শেষ ৩ মাসে সারাবিশ্বে ৯০ লাখ ভিডিও ডিলিট করেছে প্লাটফর্মটি। পাশাপাশি ২ কোটির বেশি ইউটিউব চ্যানেলও বন্ধ করে দেয়া হয়েছে।

বিধিমালা লঙ্ঘন যাচাইয়ের ক্ষেত্রে মেশিন লার্নিং নীতিমালা প্রয়োগ করে ইউটিউব। এর মাধ্যমে বিশ্বজুড়ে ভিডিও আপলোডে কড়া নজরদারি চালায় প্রতিষ্ঠানটি।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি