সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
26 C
Dhaka

আসছে ডেটা ট্রান্সফারের নতুন প্রযুক্তি!

টিভি২৪ আইডেস্ক: ল্যাপটপ, স্মার্টফোন ও স্মার্টওয়াচের মতো ব্যক্তিগত ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফারের জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্লুটুথ। কারণ এই প্রযুক্তি ডিভাইস নিরপেক্ষ। অ্যাপল, স্যামসাং বা এ ধরনের বড় ব্র্যান্ডের ডিভাইসগুলোর ডেটা ট্রান্সফারের নিজস্ব অ্যাপ্লিকেশন রয়েছে।

এসব অ্যাপ্লিকেশন ওয়াইফাই, ব্লুটুথ অথবা ক্লাউড সার্ভিস ব্যবহার করে। কিন্তু আল্ট্রা-ওয়াইড ব্যান্ড (ইউডব্লিউবি) এমন একটি প্রযুক্তি যেটিতে এসবের ওপর নির্ভর করার দরকার নেই। এই প্রযুক্তি কাছাকাছি দূরত্বে দুর্দান্ত গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে।

গুগলের ডিভাইসে এখন এই প্রযুক্তি ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সামনের ক্রোমবুকগুলোতে ব্লুটুথ মডিউল রাখাই হবে না। পিক্সেল ওয়াচ ২–এ ইউডব্লিউবি মডিউল থাকবে বলে গুঞ্জন রয়েছে।

ক্রোমবুক বিষয়ক ব্লগ ক্রোম আনবক্সড জানিয়েছে, ক্রোমিয়াম গেরিট–এ ইউডব্লিউবির সূত্র পাওয়া গেছে। ক্রোমিয়াম গেরিট একটি ওপেন–সোর্স ওয়েব–ভিত্তিক কোড কোলাবরেশন টুল। এখানে ডেভেলপারেরা সোর্স কোডের পরিবর্তন পর্যালোচনা করতে পারেন। এই প্ল্যাটফর্মের এই সোর্স কোড দেখে ধারণা করা যায়, গুগল বর্তমানে ক্রোমবুকে ইউডব্লিউবি প্রযুক্তি পরীক্ষা করছে।

ব্লগটি অনুসারে, গুগল প্রযুক্তিটির কয়েকটি ব্যবহারের ক্ষেত্র পরীক্ষা করছে। ক্রোমবুক থেকে ক্রোমবুক, ক্রোমবুক থেকে ফোন এবং একসঙ্গে একাধিক ব্যবহারকারী যুক্ত হওয়ার সুবিধা পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে।

ইউডব্লিউবি প্রযুক্তি কী

ইউডব্লিউবি হলো স্বল্প-পরিসরে এবং কম দূরত্বে বেতার যোগাযোগ প্রযুক্তি। এই প্রযুক্তি অত্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী, বহুমুখী এবং সস্তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে। এর গতি ৪ এমবিপিএস থেকে ৬৭৫ এমবিপিএস বা এরও বেশি। সেই সঙ্গে খুবই নির্ভুলভাবে লোকেশন ট্র্যাক করতে পারে।

এটি বর্তমানে সরাসরি এন্ট্রি, অটোমেশন, ট্র্যাকিং এবং আরও কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়। অনেক ফোন এবং ট্র্যাকার ট্যাগে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে।

ক্রোমবুকে এ ধরনের প্রযুক্তি থাকলে সংযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার সূচনা হতে পারে। একটি কক্ষে একটি শেয়ার্ড ড্রাইভ ইউডব্লিউবি–এর সঙ্গে যুক্ত করলে একাধিক ব্যক্তি সেটিতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারবেন। কোনো অ্যাপ মিরর করার সময় আর কোনো ল্যাগ থাকবে না। অর্থাৎ ঘরের মধ্যে তারহীন সংযোগে একটি বৈপ্লবিক পরিবর্তন অপেক্ষা করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি