শুক্রবার, জুন ৫, ২০২৬
26 C
Dhaka

আল-জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ ভিডিওটি সরাতে ফেইসবুক-ইউটিউবকে অনুরোধ

টেকভিশন২৪ ডেস্ক: কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ তথ্যচিত্রটি সরাতে ফেইসবুক-ইউটিউবকে অনুরোধ করেছে বিটিআরসি।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার জানিয়েছেন, ‘বাংলাদেশকে নিয়ে আল জাজিরায় প্রচারিত কনটেন্ট সরানোর বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) টেলিফোন ও ইমেইলের মাধ্যমে ফেইসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ করেছে।’

এদিকে এ তথ্যচিত্র নিয়ে রিট আবেদনের প্রেক্ষিত্রে বুধবার ইন্টারনেটসহ সব রকম সামাজিক যোগাযোগ মাধ্যম হতে তথ্যচিত্রটি সরাতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আবেদনটি নিষ্পত্তি করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ছয় অ্যামিচি কিউরি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার বক্তব্য শোনার পর এ আদেশ দেন আদালত।

এতে তথ্যচিত্রটি ইন্টারনেটের সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলতে নির্দেশ দেয়া হয়।

বিটিআরসি চেয়ারম্যান বলছেন, ‘যেহেতু বিজ্ঞ হাইকোর্ট উক্ত কনটেন্ট সরানোর বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন, তদপ্রেক্ষিতে বিটিআরসি কনটেন্ট সরানোর বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। তথ্যচিত্রটি ১ ফেব্রুয়ারি রাতে প্রচার করে আল-জাজিরা টেলিভিশন।

এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আল জাজিরার ওই প্রতিবেদন মিথ্যা ও মানহানিকর। বাংলাদেশ সেনাবাহিনীও ওই প্রতিবেদনকে সাজানো এবং দুরভিসন্ধিমূলক হিসেবে উল্লেখ করে।

এরপর বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধে নির্দেশনা চেয়ে ৮ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির ইমন। এতে তথ্যচিত্রটি ইউটিউব, ফেইসবুক ও টুইটার থেকে অপসারণের নির্দেশনাও চাওয়া হয়।      টেকশহর অবলম্বনে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি