শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
25.8 C
Dhaka

৮ নভেম্বর এফআইসিসিআই’র ‘৬০ বছর পূর্তি অনুষ্ঠান ও বিনিয়োগ মেলা ২০২৩’

টেকভিশন২৪ ডেস্ক: ফরেন ইনভেস্টরস চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই), প্রতিষ্ঠার ছয় দশক পূর্তি উপলক্ষ্যে আগামী ৮-৯ নভেম্বর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘৬০ বছর পূর্তি এবং বিনিয়োগ মেলা ২০২৩’র আয়োজন করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করবেন ।

আজ শনিবার (২১ অক্টোবর) প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা’য় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফ্ল্যাগশিপ মেগা-ইভেন্টের ঘোষণা দেওয়া হয়। আয়োজনটির মূল প্রতিপাদ্য ‘ফরেভার ফিউচারস্ ফরওয়ার্ড’। 

এ আয়োজন সম্পর্কে চেম্বারের সভাপতি নাসের এজাজ বিজয় বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে এফআইসিসিআই-এর ভূমিকা তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। সেই সাথে দেশের বিনিয়োগ-বান্ধব ব্যবসায়িক পরিবেশ তৈরিতে নীতিগত সহায়তার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে আমাদের সদস্যদের অবদান তুলে ধরা। সদস্য প্রতিষ্ঠানগুলোর সাফল্যের গল্পগুলো উঠে আসবে এই আয়োজনে।”

উদ্বোধনকালে, প্রধানমন্ত্রী এফআইসিসিআই-এর গবেষণা প্রতিবেদন ‘ক্যাটালাইজিং গ্রেটার এফডিআই ফর ভিশন ২০৪১: প্রায়োরিটাইস ফর বিল্ডিং কনড্যুসিভ ট্যাক্স সিস্টেম ইন বাংলাদেশ’ এবং ইএসজি পাবলিকেশন ‘ইএসজি এক্সিলেন্স: এ ক্রনিকেল অব এফআইসিসিআই মেম্বারস’ উন্মোচন করবেন বলে তিনি জানান। 

বিনিয়োগ মেলা প্রসঙ্গে এফআইসিসিআই-এর পরিচালক ও অনুষ্ঠানের আহ্বায়ক মাহাবুব উর রহমান বলেন, “দুই দিনব্যাপি অনুষ্ঠিতব্য বিনিয়োগ মেলা দেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা ও খাতভিত্তিক বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে। আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলো ৪০টি স্টলে তাদের নতুন উদ্ভাবন, পরিষেবা এবং পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করবে। আশা করছি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন অংশীদার, থিংক-ট্যাংক, স্টেকহোল্ডার, দেশিয় সফল কর্পোরেট কর্মকর্তাবৃন্দসহ জনসাধারণ মেলা পরিদর্শন করবেন।”

তিনি আরও বলেন, “আমরা ‘গ্রিন ভ্যাল্যু চেইন” এবং “ইনভেস্টমেন্ট ক্লাইমেট: কারেন্ট ল্যান্ডস্কেপ অ্যান্ড মিশন ২০৪১” বিষয়ের ওপর দুটি প্ল্যানারি সেশনের আয়োজন করছি, যেখানে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যাত্রাকে ত্বরান্বিত করতে বিশেষজ্ঞরা তাদের মূল্যবান মতামত উপস্থাপন করবেন।

ইভেন্টের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান মহসিনা ইয়াসমিন বলেন, “বিডা দীর্ঘসময় ধরে এফআইসিসিআই-এর সাথে এফডিআই প্রচারণা এবং দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে কাজ করছে। এরই ধারাবাহিকতায়, এফআইসিসিআই-এর এই মেগা-ইভেন্টের স্ট্র্যাটেজিক পার্টনার হতে পেরে আমরা আনন্দিত।”

তিনি আরও বলেন, “বৈদেশিক বিনিয়োগ যেকোন দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ সরকারও সর্বদা একে স্বাগত জানিয়ে আসছে। এই ইভেন্টটি দেশে বিদ্যমান বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করবে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস।” 

এফআইসিসিআই-এর সহ-সভাপতি স্বপ্না ভৌমিক; নির্বাহী পরিচালক টি.আই.এম. নুরুল কবির সহ অন্যান্য বোর্ড অব ডিরেক্টরস এবং বিডা’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি