শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
29.4 C
Dhaka

ফোল্ডেবল ডিসপ্লের ল্যাপটপ আনছে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্কঃ  দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং জনপ্রিয়তা পেয়েছে ল্যাপটপ বাজারে এনে। এই ল্যাপটপই উৎপাদন বন্ধ কোম্পানিটির। বর্তমানে বিশ্ব কাঁপাচ্ছে স্মার্টফোন দিয়ে। বিশ্বের শীর্ষ মোবাইল ব্র্যান্ড স্যামসাং। ভাঁজযোগ্য ওএলইডি ডিসপ্লের ল্যাপটপ দিয়ে আবারও বাজারে আসতে যাচ্ছে স্যামসাং ল্যাপটপ।

গিজমোচায়নার এক প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৩ সালে ভাঁজযোগ্য ল্যাপটপ বাজারে আনবে স্যামসাং। ভাঁজযোগ্য ডিসপ্লের ল্যাপটপ তৈরিতে স্যামসাং উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। নতুন ল্যাপটপটিতে ১৭ দশমিক ৩ ইঞ্চির প্যানেল থাকতে পারে। এছাড়া বন্ধ করা অবস্থায় এতে সবচেয়ে বড় স্ক্রিন ডায়াগনাল তৈরি হবে।

সম্প্রতি আসুস জেনবুক ১৭ ফোল্ড ওলিড মডেলের ল্যাপটপ বিশ্ব বাজারে বিক্রিও শুরু হয়েছে। আসুসের নতুন এই ল্যাপটপে রয়েছে ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর। ভালো গ্রাফিক্স সুবিধা পেতে রয়েছে ইন্টেল আইরিস এক্সই জিপিইউ। ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যামের ল্যাপটপে ওয়ান টেরাবাইট এসএসডি স্টোরেজ রয়েছে।

ল্যাপটপে রয়েছে ১৭.৩ ইঞ্চি ফোল্ডেবল ওলেড টাচস্ক্রিন ডিসপ্লে, যার রেজুলেশন ১,৯২০ বাই ২,৫৬০ পিক্সেল। ডিসপ্লে ৫০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফোল্ড করার সময় স্ক্রিনটির আকার কমে হবে ১২.৫ ইঞ্চি, যার রেজুলেশন ১,২৮০ বাই ১,৯২০ পিক্সেল।

পাওয়ার ব্যাকআপের জন্য জেনবুক ১৭ ফোল্ড ওলিড ল্যাপটপে থাকছে ৭৫ ওয়াটআওয়ারের ব্যাটারি। স্ক্রিন ফোল্ড করা থাকলে ৯.৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ এবং খোলা থাকলে ৮.৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সাথে ইউএসবি টাইপ-সি ৬৪ ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে। আসুস এরগোসেন্স ব্লুটুথ কীবোর্ড এবং টাচপ্যাড ছাড়া ল্যাপটপের ওজন ১.৫ কেজি এবং ব্লুটুথ কীবোর্ডের সাথে ওজন ১.৮ কেজি।

ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৫৭ হাজার টাকা। অন্যদিকে এইচপিও তাদের ভাঁজযোগ্য ডিসপ্লের ল্যাপটপ উন্মোচনে কাজ করছে এলজির সহায়তায়।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি