Monday, October 12, 2026
34.3 C
Dhaka

স্মার্ট বাংলাদেশ গড়তে মোবাইল সেট সহজলভ্য ও মোবাইল ইন্টারনেট সাশ্রয়ী করতে হবে : টেলিযোগাযোগ মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে মোবাইল সেট সহজল্য করার পাশাপাশি মোবাইল ইন্টারনেটকে সাশ্রয়ী করতে হবে। তিনি বলেন ,শুল্ক ও কর ফাকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিদেশ থেকে মোবাইল সেট এনে বাংলাদেশের মোবাইল উৎপাদককের প্রচণ্ড ক্ষতি করা বন্ধ করতে হবে। এসব বিষয়ে কার্যকর উদ‌্যোগ গ্রহণের জন‌্য মন্ত্রী বিটিআরসিসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।
মন্ত্রী আজ ঢাকায় বিটিআরসির সভাকক্ষে মোবাইল অপারেটর, মোবাইল উৎপাদন খাত এবং আইএসপিএবিসহ টেলিযোগাযোগ খাতের অংশীজনদের নিয়ে সাধারণের মধ‌্যে স্মার্ট ডিভাইস সহজলভ‌্যকরণ বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিটিআরসির চেয়ারম‌্যান শ‌্যাম সুন্দর সিকদার- এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জনাব আবু হেনা মোরশেদ জামান। অনুষ্ঠানে বিটিআরসির কমিশনার আবু সৈয়দ দিলজার হোসাইন এবং মোবাইল ফোন ইন্ড্রাস্ট্রি ওনার্স এসোসিয়েশন বাংলাদেশের প্রেসিডেন্ট রুহুল আলম আল মাহবুব বক্তৃতা করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসি‘র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নাসিম পারভেজ।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোবাইল উৎপাদনে সরকারের সহযোগিতার বিভিন্ন দিক বর্ণনা করে বলেন, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইলফোন উৎপাদনের ভিত্তি তৈরি করেছেন। এরই ধারাবাহিকতায় আজ দেশে ১৫টি উৎপাদন কারখানা গড়ে উঠেছে এবং এসব কারখানায় উৎপাদিত মোবাইল ফোন দেশের মোবাইলফোনের চাহিদা মিটাতে সক্ষমতা অর্জন করছে। তিনি মোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান সমূহকে মোবাইলের পাশাপাশি দেশে কম্পিউটার ও ল‌্যাপটপ এবং ট‌্যাব উৎপাদনে এগিয়ে আসার আহ্বান জানান এবং এই ব‌্যাপারে যে কোন ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস ব‌্যক্ত করেন। ডিজিটাল প্রযুক্তি বিকাশে মন্ত্রী সাবেক অর্থমন্ত্রী এম এ মুহিতের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মন্ত্রী স্মার্ট বাংলাদেশের জন‌্য স্মার্ট ডিভাইস অপরিহার্য উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ -৯৯ অর্থবছরে কম্পিউটারের ওপর থেকে ভ‌্যাট ট‌্যাক্স প্রত‌্যাহার করে দেশে কম্পিউটার বিপ্লবের অভিযাত্রা শুরু করেছিলেন। এরই ধারাবাহিকতায় কম্পিউটার সাধারণের ক্রয় ক্ষমতায় আসে। ১৯৬৪ সালে দেশে কম্পিউটারের যাত্রা শুরু হলেও এটি সাধারণের দোরগোড়ায় উপনীত হতে পারেনি। ১৯৮৭ সালে কম্পিউটারে বাংলা ভাষা উদ্ভাবনের ফলে কম্পিউটারের ব‌্যবহার শুরু হলেও সাধারণের কাছে কম্পিউটার ছিল ধরাছোঁয়ার বাইরে বলে মন্ত্রী উল্লেখ করেন।

কম্পিউটারকেও আমরা স্মার্ট ডিভাইস হিসেবে দেখবো উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এরই মধ্যে সফটওয়্যার রপ্তানীর মতো ডিজিটাল ডিভাইস রপ্তানীর ক্ষেত্রেও প্রণোদনা দিচ্ছে। এর ফলে দেশে স্মিার্ট ডিভাইস শিল্প যেমন বিকাশ লাভ করবে তেমনি পরোক্ষভাবে জাতীয় রপ্তানীতেও এই খাত বড় অবদান রাখবে। এ ক্ষেত্রে ভিয়েতনাম অনন‌্য একটি দৃষ্টান্ত। ভিয়েতনাম মোবাইলফোন রপ্তানি থেকে বার্ষিক ১৫ বিলিয়ন ডলার আয় করে থাকে বলে মন্ত্রী উল্লেখ করেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব স্মার্ট মোবাইল ফোন ও ইন্টারনেট সাধারণের জন‌্য সহজলভ‌্য করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী স্মার্ট সংযোগের উপর গুরুত্বারোপ করেছেন। প্রান্তিক জনগোষ্ঠীর জন‌্য এটি সহজলভ‌্য করতে আমাদের উদ‌্যোগ নিতে হবে। এজন‌্য প্রয়োজনীয় নীতিমাল প্রণয়নসহ কার্যকর উদ‌্যোগ গ্রহণে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ কাজ করছে। তিনি স্মার্টফোন ব‌্যবহারের প্রয়োজনীয়তা বিষয়ে ব‌্যাপক জনসচেতনতার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।

বিটিআরসি‘র চেয়ারম‌্যান, সেমিনার থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শের আলোকে এ বিষয়ে একটি কার্যকর নীতিমালা তৈরি এবং সে আলোকে ব‌্যবস্থা গ্রহণ সম্ভব হবে বলে আশাবাদ ব‌্যক্ত করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধে ব্রডব‌্যান্ড প‌্যানিট্রেশন বৃদ্ধির ফলে অর্থনৈতিক সুফল, মোবাইল ফোন সকলের জন‌্য সহজলভ‌্য করতে করণীয়, ডিজিটাল অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা, মোবাইল শিল্পের বিকাশে ট‌্যাক্স পলিসি, স্মার্ট হ‌্যান্ডসেটের উৎপাদন ব‌্যয় সহনীয় রাখার উপায় এবং বাংলাদেশের সাথে বৈশ্বিক ইলেকট্রনিক্স বাজারের পার্থক‌্য ইত‌্যাদি বিষয় তুলে ধরেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ...

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং...

দেশে লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল...

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি