মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
32.6 C
Dhaka

সুপারব্র‌্যান্ডের স্বীকৃতি পেলো ওয়ালটন

টিভি২৪ ডেস্ক: একের পর এক সাফল‌্যের মুকুট যুক্ত হচ্ছে বাংলাদেশি মাল্টিন‌্যাশনাল ব্র‌্যান্ড ওয়ালটনের ঝুলিতে। মিলছে দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। এরই ধারাবাহিকতায় সুপারব্র‌্যান্ডের স্বীকৃতি পেলো দেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ‌্য জায়ান্ট ওয়ালটন। লন্ডনভিত্তিক বহুজাতিক সংস্থা সুপারব্রান্ডস ২০২০ ও ২০২১ সালের জন‌্য ওয়ালটনকে ‘সুপারব্র‌্যান্ড’ সম্মাননা দিয়েছে।

বৃহস্পতিবার এক জমকালো ভার্চুয়াল অনুষ্ঠানে দেশের এবারের সুপারব্র্যান্ডগুলোর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির মাধ্যমে আগামী দুই বছরের জন্য সুপারব্র্যান্ডসের বিশেষ প্রকাশনাও উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান ।

ওয়ালটনকে দেয়া সুপারব্র‌্যান্ড ট্রফি।

উল্লেখ‌্য, সুপারব্র্যান্ডস বিশ্বের সর্বত্র ব্র্যান্ডের বিচারক সংস্থা। ১৯৯৪ সাল থেকে সংস্থাটি বিশ্বের ৯০টি দেশে ব্র্যান্ডিংয়ে কাজ করছে। ফলে সুপারব্র্যান্ডস দেশি-বিদেশি ব্র্যান্ডগুলোর জন্য সর্ববৃহৎ সাফল্যের প্রতীক হয়ে উঠেছে। সুপারব্র্যান্ডস প্রকাশনাটিতে প্রতিটি ব্র্যান্ডের সুপারব্র্যান্ড হিসেবে গড়ে ওঠার পেছনের গল্প প্রকাশিত হয়। বিভিন্ন স্বতন্ত্র ব্যাকগ্রাউন্ড এবং স্বেচ্ছাসেবী বিশেষজ্ঞদের সমন্বয়ে বিচারক মণ্ডলীর সমন্বয়ে গঠিত ‘ব্র্যান্ড কাউন্সিল’ বাংলাদেশের ২০২০-২০২১ সালের সুপারব্র্যান্ডগুলো নির্বাচিত করেছে।

এবারের সুপার ব্র্যান্ডের মর্যাদা পাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় নির্মাণ, ভোগ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ, জ্বালানি, ওষুধ তৈরি, বীমা, প্রযুক্তি, ইলেকট্রনিক্স, যানবাহন নির্মাণ, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং গণমাধ্যমসহ অনেকগুলো খাত থেকে ৪০টি কোম্পানি স্থান পেয়েছে।

এর আগে বাংলাদেশ ব্র‌্যান্ড ফোরামের জেনারেল ম‌্যানেজার ও এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব সুপারব্র‌্যান্ডের পক্ষে ওয়ালটনকে ট্রফি ও সনদ তুলে দেন। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম‌্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ তার হাত থেকে ট্রফি ও সনদ গ্রহণ করেন।

এ সময় গোলাম মুর্শেদ বলেন, ওয়ালটন এখন সুপারব্র‌্যান্ড। এর আগে গত বছর ষষ্ঠবারের মতো বেস্ট ব্র‌্যান্ড অ‌্যাওয়ার্ড পেয়েছে ওয়ালটন। নিয়মিত মিলছে দেশীয় ও আন্তর্জাতিক অসংখ‌্য পুরস্কার, সম্মাননা ও স্বীকৃতি। দেশের অগণিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীর আস্থা, ভালোবাসা ও সমর্থনের ফলে ওয়ালটনের এ অর্জন।

ওয়ালটনের সাধারণ বিনিয়োগকারী, ক্রেতা-শুভাকাঙ্ক্ষীদের পাশে নিয়ে এবার আমরা বিশ্বজয়ের লক্ষ‌্যে ছুটে চলছি। আমাদের বিশ্বাস ২০৩০ সালের মধ‌্যে বিশ্বের শীর্ষ ৫টি ব্র‌্যান্ডের একটি হবে ওয়ালটন। প্রেস বিজ্ঞপ্তি

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি