শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

শিক্ষার্থীদের ২২ কোটি টাকার ‘করোনা ওয়েভার’ দিচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: করোনাকালীন সংকটময় পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে থাকার ও সহায়তা প্রদান করার লক্ষ্যে ২০ কোটি টাকার ‘বিশেষ করোনা ওয়েভার’ ঘোষণা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, নভেল করোনাভাইরাসের অব্যাহত সংক্রমন শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। পাশাপাশি অব্যাহত লকডাউনের ফলে বিশ্বজুড়ে ব্যবসা বাণিজ্য ও শিল্প কলকারখানায় যে অচলাবস্থা চলছে এই চ্যালেঞ্জিং সময়ে অভিভাবকরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন যা শিক্ষার্থীদের উপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করবে। এই চাপ মোকাবেলার লক্ষ্যে এবং কোনো ধরনের আর্থিক সমস্যার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে ব্যাহত না হয় সেই লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের চলমান বৃত্তি বা ওয়েভারের সঙ্গে অতিরিক্ত বৃত্তি যুক্ত করবে।

শুধুমাত্র স্প্রিং-২০২১ সেমিস্টারে নিবন্ধনকৃত ব্যাচেলার ও মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীরা এই ওয়েভার পাবেন। ওয়েভারটি স্থানীয় ও আন্তর্জাতিক উভয় শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। এই মুহূর্তে যেসব শিক্ষার্থী কোনো না কোনো ওয়েভার পাচ্ছেন তারও এই ওয়েভারের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের মূল ওয়েভারের সঙ্গে এই বিশেষ ওয়েভার যুক্ত হবে। তবে যেসব শিক্ষার্থী ৯১ শতাংশ থেকে ১০০ ভাগ ওয়েভার পাচ্ছেন তারা এই বিশেষ ওয়েভার সুবিধা প্রাপ্য হবেন না।

বিশেষ এই ওয়েভারের জন্য শিক্ষার্থীদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন করার আগে স্প্রিং-২০২১ সেমিস্টারে জন্য অবশ্যই নিবন্ধন সম্পন্ন করতে হবে। এছাড়াও শর্ত রয়েছে যে, ব্যাচেলর প্রোগ্রামের ট্রাইমেস্টারের শিক্ষার্থীদেরকে অন্তত ১২ ক্রেডিট এবং বাই সেমিস্টারের শিক্ষার্থীদেরকে ১৫ ক্রেডিট গ্রহণ করতে হবে।

অপরদিকে মাস্টার্স প্রোগ্রামের ট্রাইমেস্টারের শিক্ষার্থীদেরকে ৯ ক্রেডিট এবং বাই সেমিস্টারের শিক্ষার্থীদেরকে ১২-১৩ ক্রেডিট গ্রহণ করতে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি