রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
31 C
Dhaka

লেক্সার পেনড্রাইভ সিরিজের নতুন মডেল বাজারে

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: আমরা সবসময়ই এমন পেনড্রাইভ খুজে থাকি যা আমাদের নিত্যদিনের মূল্যবান ডাটাগুলোর লস বা করাপশন কে দূর করে সিকিউরড, রিলায়েবল ও লংটার্ম সলিউশান প্রোভাইড করবে।

এই কথা মাথায় রেখেই জনপ্রিয় মেমোরি ব্র্যান্ড লেক্সার এর নতুন চারটি পেন ড্রাইভ  মডেল দেশের বাজারে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

প্রথম মডেলটি হলো লেক্সার জাম্পড্রাইভ পি৩০(P30)। সিকিউরড, এবং আল্ট্রাপোরটেবল এই পেনড্রাইভটি ইউএসবি ৩.২ জেন ১ প্রযুক্তির এবং প্রতি সেকেন্ডে রিডিং স্পিড আপটু ৪৫০ এমবিপিএস এবং রাইটিং স্পিড আপটু ২৪৫ এমবিপিএস। যার ফলে খুব কম সময়ে এবং অনেক দ্রুত গতিতে বড় সাইজের ফাইল ট্রান্সফার করা যায়। ১২৮ জিবি ভ্যারিয়েন্টে পেনড্রাইভটি অ্যাভেইলেবেল রয়েছে।

দ্বিতীয় মডেলটি হলো লেক্সার জাম্পড্রাইভ এম৪০০(M400)। স্টাইলিশ মেটাল ডিজাইনের পেনড্রাইভটি ইউএসবি ৩.০ প্রযুক্তির। মেটাল ডিজাইনের পেছনে রয়েছে কি রিং এটাচমেন্ট, যার মাধ্যমে আপনি পেনড্রাইভটিকে নিজের সাথে সিকিউরড রাখতে পারবেন। পেনড্রাইভটির রিডিং ও রাইটিং ডাটা ট্রান্সফার রেট উভয়ক্ষেত্রেই প্রতি সেকেন্ডে আপটু ১৫০ এমবিপিএস। ৬৪ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টে পেনড্রাইভটি অ্যাভেইলেবেল রয়েছে।

তৃতীয় মডেলটি হলো লেক্সার জাম্পড্রাইভ ডি৪০০(D400)। এটি একটি ২ ইন ১ পেনড্রাইভ যা স্মার্ট ফোন এবং পিসি উভয় ডিভাইসেই ব্যবহার করা যাবে। পেনড্রাইভটিতে টাইপ-সি এবং টাইপ-এ, দুই ধরনের কানেক্টর প্রোভাইড করা হয়েছে যেন খুব সহজে একইসাথে মোবাইল এবং পিসিতে ডেটা ট্রান্সফার করা যায়। পেনড্রাইভ টি ইউএসবি ৩.১ জেন ১ প্রযুক্তির। ডেটা ট্রান্সফার রেট প্রতি সেকেন্ডে আপটু ১৩০ এমবিপিএস। পেন্ড্রাইভটির হাউজিং ডিউরেবল মেটাল এর এবং পেছনে কি রিং লুপ আছে। ৩২ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টে পেনড্রাইভটি অ্যাভেইলেবেল রয়েছে।

সর্বশেষ মডেলটি লেক্সার জাম্পড্রাইভ ভি৪০০(V400)। এটিও ইউএসবি ৩ প্রযুক্তির একটি পেনড্রাইভ যার রিডিং স্পিড ১০০ এমবিপিএস। এটিও মেটাল ডিজাইনের একটি পেনড্রাইভ যার পেছনে আছে কি রিং লুপ। ৩২ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবি ভ্যারিয়েন্টে পেনড্রাইভটি অ্যাভেইলেবেল রয়েছে।

সেন্সিটিভ ডেটা সিকিউরড রাখার জন্য লেক্সার তাদের এই পেন্ড্রাইভগুলোতে ব্যবহার করেছে ২৫৬ বিট অ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ড। তাই আপনার পেনড্রাইভ থাকবে যেকোন আনঅথরাইজড এক্সেস থেকে সেফ এবং সিকিউরড।

লেক্সার এর যেকোনো পেনড্রাইভ কিনতে যোগাযোগ করুন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডে অথবা যেকোনো অথরাইজড ডিলার হাউজে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি