বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
29 C
Dhaka

মোবাইল ফাইন্যান্সিয়াল সেক্টরে অপরাধ নিয়ন্ত্রণে নগদ’র কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অপরাধ সনাক্তকরণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘আইডেন্টিফিকেশন অ্যান্ড কন্ট্রোল অব মোবাইল ফাইন্যান্স রিলেটেড অর্গানাইজড ক্রাইম’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী সচেতনতামূলক এই কর্মশালা আয়োজন করে ‘নগদ’-এর এক্সটারনাল অ্যাফেয়ার্স ডিভিশন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ. মিশুক।

এ ছাড়া আয়োজনটিতে অতিথি বক্তা হিসেবে বাংলাদেশ রেলওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক মো. শাহ আলম, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) এডিসি সাইদ নাসিরুল্লাহ ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উপ-মহাব্যবস্থাপক মো. মাসুদ রানা কর্মশালায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘নগদ’-এর সর্বস্তরের কর্মকর্তাগণ গ্রাহকের অ্যাকাউন্টের নিরাপত্তা ও সুরক্ষার মান উন্নয়নে প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁরা সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ সনাক্তকরণ এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করছেন। আজকের এই ওয়ার্কশপ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যা ভবিষ্যতে তাঁদের আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।’

কর্মশালায় ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, শুরু থেকেই ‘নগদ’ দেশের আর্থিক খাতের ডিজিটালাইজেশনের জন্য কাজ করে যাচ্ছে। ‘নগদ’-এর চেষ্টার একটি বড় অংশ জুড়ে থাকে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার। স্বচ্ছতার সঙ্গে ২০২১ সালে সামাজিক সুরক্ষা ভাতা তহবিলের ৭৫ শতাংশ ভাতা সফলভাবে বিতরণ করেছে ‘নগদ’। তিনি বলেন, ‘মাত্র আড়াই বছর সময়ে আমাদের দেশীয় ও আন্তর্জাতিক অনেক অর্জন রয়েছে। এই সকল অর্জনকে অর্থবহ এবং দীর্ঘস্থায়ী করতে হলে আমাদের গ্রাহক নিরাপত্তাসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্স রিলেটেড অর্গানাইজড ক্রাইম সংক্রান্ত কর্মকান্ডসমূহকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আর মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সম্পর্কে ধারণা লাভ করতে এ ধরনের ওয়ার্কশপ এবং ট্রেনিং অপরিহার্য।’

‘নগদ’-এর পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট গ্রহণ করেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন, বাংলাদেশ রেলওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক মো. শাহ আলম, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপ-মহাব্যবস্থাপক মো. মাসুদ রানা এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের এডিসি সাইদ নাসিরুল্লাহ।  

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করার সময় ‘নগদ’-এর হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাওসার সওকত আলী এবং জেনারেল ম্যানেজার এলইএ ডিআইজি (অব.) মাহবুব উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি