শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
27 C
Dhaka

মেধাস্বত্ব অধিকার সুরক্ষায় যুগোপযোগী আইন করা হবে

টেকভিশন২৪ ডেস্ক: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, মেধাস্বত্ব আইন সুরক্ষায় সরকার প্রয়োজনীয় সকল সহযোগিতা করবে। সরকার এ সংশ্লিষ্ট আইন সমূহকে যুগোপযোগী করার চেষ্টা করছে।

বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২১ উপলক্ষ্যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি এসোসিয়েশন অব বাংলাদেশ(আইপিএবি)-এর আয়োজনে গত সোমবার (২৬ এপ্রিল, ২০২১) এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আইপিএবির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সকল সেক্টরের মেধাস্বত্ব অধিকার সুরক্ষায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য  রাখেন শিল্প সচিব কে এম আলী আজম ও সংস্কৃতি সচিব বদরুল আরেফিন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সাবেক সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন। এসোসিয়েশনের সভাপতি শামসুল আলম মল্লিক  এফসিএ স্বাগত বক্তব্য দেন।

ওয়েবিনারে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য সম্পর্কিত বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরিফা খান, বিশেষ উপস্থাপনা করেন ডিপিডিটির   রেজিস্টারার ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুস সাত্তার, কপিরাইট অফিসের রেজিস্টারার ও অতিরিক্ত সচিব জাফর রাজা চৌধুরী এবং এসোসিয়েশনের ডিরেক্টর জেনারেল আজিজুর রহমান এফসিএস।

আজিজুর রহমান তার উপস্থাপনায় ই-কমার্স, আইপি ডিজিটাইজেশন, এনফোর্সমেন্ট, নতুন উদ্যোক্তা ও উদ্যোগ বিষয়গুলো নিয়ে আইপিএবি থেকে বিভিন্ন উদ্যোগএর পরিকল্পনা তুলে ধরেন। উপস্থাপনায় ই-কমার্স, আইপি ডিজিটাইজেশন, এনফোর্সমেন্ট, নতুন উদ্যোক্তা ও উদ্যোগ বিষয়গুলো নিয়ে আইপিএবি থেকে বিভিন্ন উদ্যোগের পরিকল্পনা তুলে ধরেন এবং এর মাধ্যমে ব্যাপক হারে নকল ও শুল্ক ফাঁকি দেয়া পণ্যের যে অবাধ বিচরণ তা মোকাবিলার সাথে সাথে সরকারের রাজস্ব খাতও যে উপকৃত হবে সে বিষয়ে আলোচনা করেন।

ওয়েবিনারে দ্বিতীয় অংশে, সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী’র পরিচালনায় একটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয় যাতে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন এমসিসিআই ও এফবিসিসিআই-এর ডিরেক্টর গোলাম মাইনুদ্দিন, সাবেক সচিব শহিদুল হক, অধ্যাপক ড. হারুনুর রশিদ, সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোশাররাফ হোসাইন বিপিএম, এনবিআর-এর সদস্য ও কাস্টমস এক্সসাইজ ভ্যাট আপিলেট ডিভিশনের প্রেসিডেন্ট ড. মো: শহিদুল ইসলাম এবং কম্পিউটার সমিতির সভাপতি শহিদুল মুনির। বক্তাদের বক্তব্যে আইপি সেক্টরের সমস্যার সাথে সাথে যে বিপুল সম্ভাবনা রয়েছে সে সম্পর্কে বিস্তারিতভাবে উঠে আসে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি