শনিবার, জুন ১৩, ২০২৬
28.1 C
Dhaka

মাত্র ১২,৯৯০ টাকায় রিয়েলমি নারজো ৩০এ  

টেকভিশন২৪ প্রতিবেদক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো তাদের গেমিং পাওয়ার হাউস রিয়েলমি নারজো ৩০এ। ২১ মার্চ (রবিবার) অনুষ্ঠিত এক অনলাইন লঞ্চিং ইভেন্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটি উন্মোচিত হয়। এর দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১২,৯৯০ টাকা। পাশাপাশি, ২২ মার্চ দুপুর আড়াইটায় দারাজের অনলাইন ফ্ল্যাশ সেলে দুর্দান্ত এই হ্যান্ডসেটটি পাওয়া যাবে স্পেশাল প্রাইজে মাত্র ১২,৪৯০ টাকায়। কেনার জন্য ক্লিকঃ https://rebrand.ly/narzo30A_FlashSale_Daraz

নারজো সিরিজ রিয়েলমি ব্র্যান্ডের গেমিং সিরিজ। এর গেমিং প্রসেসর ও ফিচার গেমিংকে আরও দ্রুততর ও স্মুথ করে। দারুণ গেমিং অভিজ্ঞতা উপহার দিতে নারজো সিরিজের সর্বশেষ সংযোজন নারজো ৩০এ-তে রয়েছে ২.০ গিগাহার্টজ বিশিষ্ট অক্টা-কোর, এআরএম মালি-জি৫২ জিপিইউ এবং শক্তিশালী হেলিও জি৮৫ প্রসেসর। নারজো ৩০এ দিয়ে ব্যবহারকারীরা কোন ল্যাগ ছাড়া অনায়াসে খেলতে পারবে পাবজি, ফ্রি ফায়ার, কল অব ডিউটি ​​এবং অ্যাসফাল্ট নাইন এর মতো হেভি গেমগুলো।

রিয়েলমি নারজো ৩০এ-তে রয়েছে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১৮-ওয়াটের টাইপ-সি কুইক চার্জার। এই শক্তিশালী ব্যাটারি নারজো ৩০এ-কে দিচ্ছে ৪৬ দিনের স্ট্যান্ডবাই, তাই ব্যবহারকারীরা গেম খেলতে পারবে দীর্ঘ সময় ধরে। পাশাপাশি রয়েছে রিভার্স চার্জিং সুবিধা, মানে ফোনটিকে পাওয়ার ব্যাংকের মতো ব্যবহার করে ওটিজি ক্যাবলের মাধ্যমে অন্যান্য স্মার্ট ডিভাইস চার্জ করা যাবে।

এর রয়েছে ৬.৫ ইঞ্চি ২০:৯ বিশাল স্ক্রিন এবং সদ্য আপগ্রেডেড স্ট্যাক প্রক্রিয়া, যার ফলে ভিজ্যুয়ালে কোন ল্যাগ ছাড়াই ব্যবহারকারীরা গেম, অডিও এবং ভিডিওর অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করতে পারবে। অবিশ্বাস্য মূল্যের এই গেমিং স্মার্টফোনটি গেমারদের জন্য নিশ্চিতভাবেই দারুণ একটি ডিভাইস।

অ্যান্ড্রয়েড ১০ এর উপর ভিত্তি করে তৈরি রিয়েলমি ইউআই তরুণ গ্রাহকদের পছন্দ ও নান্দনিকতাকে বিবেচনায় রেখে ডিজাইন করা, যা তাদের অ্যান্ড্রয়েড অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা। ডুয়াল মোড মিউজিক শেয়ার, থ্রী-ফিঙ্গার সিলেক্টেড স্ক্রিনশট ইত্যাদি ফিচার তরুণ ব্যবহারকারীদের মুগ্ধ করবে। প্রচলিত ডিজাইনের বাইরে রিয়েলমি নারজো ৩০এ- তে রয়েছে ট্রেন্ডি ডায়াগোনাল স্ট্রাইপ ডিজাইন, যা একটি স্টাইলিশ লুক দেয়।

রিয়েলমি নারজো ৩০এ বাজারে আনার পাশাপাশি চলছে নারজো গেমিং চ্যাম্পিয়নশিপঃ সিজন ১। প্রথম সিজনে ৭২টি স্কোয়াড সুযোগ পেয়েছে, প্রতিযোগীরা লড়বে ফ্রি ফায়ারের মাঠে। কোয়ালিফায়ার শেষে ২৩ এবং ২৪ মার্চ সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২৫ মার্চ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে মেগা-ফাইনাল। সিজন ১-এ থাকছে ১ লক্ষ টাকার প্রাইজপুল। পাশাপাশি, রিয়েলমির অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে হতে যাওয়া সেমিফাইনাল, ফাইনালের লাইভ স্ট্রিম শেয়ার করলে, সর্বোচ্চ শেয়ারকারি পাবেন নারজো ৩০এ সহ অসংখ্য আকর্ষণীয় পুরষ্কার!

৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত রিয়েলমি নারজো ৩০এ লেজার ব্ল্যাক এবং লেজার ব্লু কালারে পাওয়া যাবে মাত্র ১২,৯৯০ টাকায়। নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখতে চাইলে দুর্দান্ত গেমিং পারফরমেন্সের রিয়েলমি নারজো ৩০এ ব্যবহার আবশ্যক।

 

 

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি