সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

এবার এমএফএস-এর অপব্যবহার রোধে রংপুরে কর্মশালা

টেকভিশন২৪ প্রতিবেদক: মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং বহুল ব্যবহৃত সেবাকে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা তৈরিতে এবার রংপুরে আইন প্রয়োগকারী সংস্থা ও বিকাশ প্রতিনিধিদের নিয়ে সমন্বয় কর্মশালা আয়োজন করে বিকাশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ এর শতাধিক সদস্য ও বিকাশের শতাধিক এজেন্ট উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন। কমপ্লায়েন্স মেনে যথাযথ পদ্ধতিতে এমএফএস এর ব্যবহার নিশ্চিত করতে একই সাথে মানি লন্ডারিং প্রতিরোধে সারাদেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এবার রংপুরে এই সমন্বয় কর্মশালা আয়োজিত হ’ল।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম। বিকাশের হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম এই সমন্বয় কর্মশালা পরিচালনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান ও মো: আবু মারুফ হোসেন সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ।

কর্মশালায়, আর্থিক খাতে অপরাধমূলক কর্মকান্ড ঠেকাতে সচেতনতার মাধ্যমে কমপ্লায়েন্স পরিপূর্ণরূপে পালনের উপর গুরুত্বারোপ করা হয়। এমএফএস সেবার অপব্যবহার রোধে এবং তা প্রতিরোধে সচেতনতা তৈরিতে এজেন্টরা কিভাবে ভূমিকা রাখতে পারেন, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে কিভাবে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন, ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয় কর্মশালায়।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি