শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

বিশ্ব রেফ্রিজারেশন দিবসের স্পন্সর ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক : পালিত হবে বিশ্ব রেফ্রিজারেশন দিবস। বিশ্ব্যাপী অনুষ্ঠিতব্য এই ইভেন্টে স্পন্সর হিসেবে থাকছে বাংলাদেশের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান ওয়ালটন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘কুলিং চ্যাম্পিয়ন্স: কুল ক্যারিয়ার ফর অ্যা বেটার ওয়ার্ল্ড’। দিবসটি উপলক্ষে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিলে সারা বিশ্বের ব্যবসায়িক সংগঠন এবং উদ্যেক্তারা ২৬ জুন বিশ্ব রেফ্রিজারেশন দিবস হিসেবে পালনের বিষয়ে একমত হয়। ইনস্টিটিউট অব রেফ্রিজারেশন এর প্রেসিডেন্ট স্টিফেন গিল এই ধারণার প্রবর্তন করেন। এক দশক ধরে তিনি রেফ্রিজারেশন দিবস পালনের উদ্যেগ নিয়ে কাজ করছিলেন। এরই ধারাবাহিকতায় প্রতি বছর ২৬ জুন দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (ইউএনইপি)’র ওজোন অ্যাকশন বিভাগ দিবসটি পালনে সমর্থন দিয়েছে।

ওয়ালটন কম্প্রেসরের সিইও রবিউল আলম বলেন, রেফ্রিজারেশন দিবসের এই ইভেন্টে আগামি এক বছরের জন্য স্পন্সর হয়েছে ওয়ালটন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। বিশ্ব রেফ্রিজারেশন দিবসটি পালনে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে ওয়ালটন। কর্মসূচির অংশ হিসেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে র‌্যালি আয়োজন করা হবে। সন্ধ্যা ৭টায় থাকবে লাইভ ওয়েবিনার পর্ব। এতে বক্তারা আধুনিক বিশ্বের জন্য রেফ্রিজারেশন-এর ভূমিকা নিয়ে আলোচনা করবেন। থাকছে পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট ব্যবহার এবং বিদুৎ সাশ্রয়ী বিশ্ব সেরা রেফ্রিজারেশন পণ্য তৈরির দৃঢ় প্রত্যয়।

ওয়ালটন ফ্রিজের সিইও আনিসুর রহমান মল্লিক বলেন, রেফ্রিজারেশন দিবস উদযাপনের এই বিশ্ব ইভেন্টের স্পন্সর হতে পেরে গর্বিত ওয়ালটন পরিবার। ইভেন্ট আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। এরকম বিশ্ব ইভেন্টের সঙ্গে ওয়ালটন থাকবে সবসময়। ওয়ালটন রেফ্রিজারেশন পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান। এসব পণ্যে পরিবেশের ক্ষতিকর দিক নিয়ে গবেষণা করছে ওয়ালটন। সবুজায়নের পৃথিবী গড়তে ওয়ালটন সহযোগি ভূমিকা পালন করছে। এজন্য পরিবেশবান্ধব আর-৬০০এ রেফ্রিজারেন্ট ব্যবহৃত হচ্ছে পণ্য উৎপাদনে। যা ওজোন স্তরের ক্ষতি করে না।

জানা গেছে, ওয়ালটনের ভেরিফায়েড ফেসবুকে পেজের মাধ্যমে অনুষ্ঠিতব্য লাইভ ওয়েবিনারে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ড. জহুরুল হক, জিয়াক্সিপেরা কম্প্রেসর কোম্পানি লিমিটেডের টেকনিক্যাল সাপোর্ট ম্যানেজার লি চেনচাও, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ফেলো প্রকৌশলী হাসমতুজ্জামান, ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেডের সিনিয়র ম্যানেজার আবু হান্নান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চিফ টেকনিক্যাল অফিসার আন মগ ইয়াং, ওয়ালটন ফ্রিজের আরএন্ডডি বিভাগের প্রধান তাপস কুমার মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করবেন ওয়ালটন রেফ্রিজারেটর বিভাগের এক্সপোর্ট কো-অরডিনেটর আব্দুর রউফ।

বাংলাদেশে একমাত্র ওয়ালটন ফ্রিজই পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)’র সর্বোচ্চ রেটিং ‘ফাইভ স্টার এনার্জি রেটিং’। বিএসটিআই কর্তৃক নির্ধারিত মানদ- ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ১৮৫০:২০১২’ অনুসরণ করে উচ্চ গুণগতমানের বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ তৈরি করায় মিলেছে এই সনদ। উৎপাদন ব্যবস্থায় পরিবেশ সুরক্ষার বিষয়টিতে ব্যাপক জোর দেওয়া হচ্ছে। পরিবেশ সুরক্ষায় অবদান রাখায় ২০১৮ সালে ওয়ালটন অর্জন করে জাতীয় পরিবেশ পদক।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি