রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
30 C
Dhaka

বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান অফ রাখার নির্দেশনা দিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

spot_img

টেকভিশন২৪ ডেস্ক : বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এসি অফ রাখার জন্য আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিভাগের সভাকক্ষে আয়োজিত পূর্বে নির্ধারিত সভায় সীমিত লাইট জ্বালিয়ে সভা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করেন তিনি।

বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৮:৪০মি: আইসিটি টাওয়ারের অফিসে প্রবেশ করেই করিডোরের অপ্রয়োজনীয় সব লাইট বন্ধ করেন প্রতিমন্ত্রী। তিনি আইসিটি বিভাগের ১৫টি ফ্লোর এবং অফিস কক্ষ ঘুরে দেখেন।

অফিস, কিচেন, করিডরে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার হচ্ছে দেখে প্রত্যেকটি দপ্তরে ঘুরে ঘুরে অপ্রয়োজনীয় সকল বৈদ্যুতিক বাল্ব ও এসি বন্ধের জন্য নির্দেশনা দেন তিনি। এসময় যেসব কক্ষে বাইরে থেকে আলো আসার ব্যবস্থা রয়েছে সেই কক্ষ গুলোতে বাতি নিভিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার, এসি ব্যবহার সীমিত ও সম্ভাব্য ক্ষেত্রে বন্ধ রেখে এবং অফিসের কাজ পরিচালনায় এসি ২৫ ডিগ্রির ঘরে রাখার জন্য দপ্তর প্রধান ও সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন পলক।

যেসব রুমে কেউ নেই সেগুলোর পাওয়ারও বন্ধ করে দেয়ার নির্দেশনা দেন তিনি। এসময় তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বলেন, বিদ্যুৎ জাতীয় সম্পদ। করিডোরে কোনো লাইটের দরকার নেই। অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এসি ব্যবহার করার বিষয়ে সতর্ক থাকতে হবে।

আইসিটি প্রতিমন্ত্রী পলক আরো বলেন, বিদ্যুৎ ও ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এক মাসের চ্যালেঞ্জ গ্রহণ করেছি। তবে সে কাজটি নিজের ঘর থেকে শুরু করা দরকার। আর সেজন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে।

তিনি বলেন, আমরা হিসাব করে দেখেছি আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব। তিনি আমাদের মূল্যবান জাতীয় সম্পদ বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আইসিটি বিভাগের অন্যান্য খরচ কমিয়ে আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি অভ্যন্তরীণ মিটিংগুলোতে নাস্তা এবং খাওয়া-দাওয়ার ব্যয় কমিয়ে আনতে হবে। ব্যয় সাশ্রয়ে অভ্যন্তরীণ মিটিংগুলোতে নাস্তার বদলে শুধু পানি সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তিনি।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি