শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.8 C
Dhaka

বিকাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফি পরিশোধ করা যাচ্ছে

টেকভিশন২৪ ডেস্ক : করোনাকালে ঘরে বসেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির আবেদন ফি কোনো চার্জ ছাড়াই বিকাশে পরিশোধ করে করতে পারছেন শিক্ষার্থীরা। নিরাপদে দেশের যেকোনো প্রান্ত থেকে বিকাশে ফি পরিশোধ করে অনলাইনে ভর্তি আবেদনের এই সুবিধা শিক্ষার্থী ও অভিভাবকদের বাড়তি স্বস্তি এনে দিয়েছে।

২০ জুন শুরু হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এ ভর্তি আবেদন কার্যক্রম চলবে আগামী ৩১ জুলাই, ২০২১ পর্যন্ত।

ভর্তির আবেদন প্রক্রিয়া:

ভর্তির আবেদন করতে শিক্ষার্থীকে প্রথমেই জাবি’র ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটের (https://juniv-admission.org/) হোমপেজে “নতুন আবেদন”-এ ক্লিক করে উচ্চমাধ্যমিক/সমমান ও মাধ্যমিক/সমমান-এর শিক্ষাবোর্ড, পাশের সাল, রোল নং প্রদান করতে হবে। পরের ধাপে ন্যূনতম যোগ্যতা যাচাইপূর্বক মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে এবং প্রেরিত পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। আবেদনযোগ্য ইউনিটগুলোর তালিকা থেকে আবেদন ফি প্রদান করে এক বা একাধিক ইউনিটে আবেদন করা যাবে।

বিকাশে ফি পরিশোধ পদ্ধতি:

ফি প্রদান করতে সংশ্লিষ্ট ইউনিটের পাশে “ফি প্রদান করুন” বাটনে ক্লিক করলে ফি এর পরিমাণ এবং নিশ্চিতকরণ অপশন দেখতে পাবেন শিক্ষার্থী। “নিশ্চিত করুন” বাটনে ক্লিক করলে পরবর্তী স্ক্রিনে বিকাশ পেমেন্ট গেটওয়ে পাবেন। বিকাশ আইকন সিলেক্ট করে “পেমেন্ট সম্পন্ন করুন” বাটনে ক্লিক করতে হবে।

পরের স্ক্রিনে বিকাশ নম্বর টাইপ করতে হবে এবং শর্তাবলীতে সম্মতি দিয়ে “কনফার্ম” বাটনে ক্লিক করতে হবে। এসএমএস-এ আসা ৬ সংখ্যার ভেরিফিকেশন কোড বা ওটিপি পেমেন্ট স্ক্রিনে দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। এরপর বিকাশ পিন দিলে পেমেন্ট সম্পন্ন হবে।

পেমেন্ট সফল হলে সাথে সাথেই একটি কনফার্মেশন এসএমএস পাবেন আবেদনকারী। শিক্ষার্থী চাইলে “প্রোফাইল” থেকে “পে স্লিপ”-এ ক্লিক করে পরিবেশবান্ধব ডিজিটাল রিসিপ্ট অর্থাৎ টাকা জমাদানের রশিদ ডাউনলোড করতে পারেন যা ভবিষ্যৎ প্রমাণের জন্য সহজেই সংরক্ষণ করতে পারবেন।

আবেদন ফি বিকাশ করা হয়ে গেলে শিক্ষার্থীরা জাবি ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে লগ ইন করার পর নিজ নিজ প্রোফাইল-এ স্বাক্ষর ও ছবি আপলোড করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অথবা ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভর্তির আবেদন ফি পরিশোধকে সহজ করেছে বিকাশ। ফলে গত কয়েক বছর ধরে দেশের শীর্ষস্থানীয় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আবেদন ফি পরিশোধে বিকাশের বহুল ব্যবহার দেখা যায়। কেবল ভর্তির আবেদন ফি-ই নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন থেকে শুরু করে অন্যান্য ফিও বিকাশের মাধ্যমে পরিশোধ করা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। বিকাশে বর্তমানে ৫০০টির বেশি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিশন ফি ও অ্যাকাডেমিক ফি সহ সব ধরনের ফি পরিশোধের সুবিধা চালু রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি