সোমবার, মার্চ ১৬, ২০২৬
28 C
Dhaka

বাংলা উইকিপিডিয়ায় চলছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১

- Advertisement -Walton Next Level Deal

টেকভিশন২৪ ডেস্ক: ‘আসুন আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু’ স্লোগানে উন্মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

যে কেউ নির্দিষ্ট তালিকা থেকে নিবন্ধের মানোন্নয়ন করার মাধ্যমে এ প্রতিযোগিতার অংশ নিতে পারবেন। নিবন্ধের মানোন্নয়নের জন্য প্রথমে বাংলা উইকিপিডিয়ায় (https://bn.wikipedia.org) একটি অ্যাকাউন্ট তৈরি করে লগ-ইন করতে হবে। এরপর প্রতিযোগিতা পাতার ‘অংশগ্রহণকারী’ অনুচ্ছেদে ব্যবহারকারী নাম যুক্ত করে প্রদত্ত তালিকা থেকে যেকোনো নিবন্ধ বেছে নিয়ে অনুবাদ করে সম্পূর্ণ করতে হবে। প্রতিযোগিতায় একটি নিবন্ধ অনুবাদ করা হলেই তাকে ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে। এছাড়া ৫টি নিবন্ধ সম্পূর্ণ করা হলে ৫০০ টাকার গিফট ভাউচার ও সনদপত্রসহ প্রথম দশজনকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। সর্বোচ্চ সংখ্যক নিবন্ধের মানোন্নয়নকারীর জন্য রয়েছে ৫০০০ টাকার গিফট ভাউচার ও সনদপত্র।

উইকিমিডিয়া বাংলাদেশ ২০১৫ সাল থেকেই বার্ষিক এ প্রতিযোগিতাটি আয়োজন করে আসছে। এ প্রসঙ্গে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা বলেন, “ভাষাভাষী জনগোষ্ঠীর দিক থেকে বাংলা বিশ্বের বহুল প্রচলিত ভাষাগুলোর মধ্যে একটি, অথচ মাতৃভাষার একমাত্র মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার অনেক নিবন্ধের মানোন্নয়নের কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। উইকিপিডিয়ার মাধ্যমে ইন্টারনেটে বাংলা ভাষায় তথ্য সমৃদ্ধ করা ও গুরুত্বপূর্ণ নিবন্ধগুলো সম্পূর্ণ করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য।”

বার্ষিক এই প্রতিযোগিতায় বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধের সংখ্যার চেয়ে মান বাড়ানোর দিকেই গুরুত্ব দেওয়া হয়। প্রতিবারই এ প্রতিযোগিতার মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক মানসম্মত নিবন্ধ তৈরি হয় বাংলা উইকিপিডিয়ায়। প্রতিযোগিতার ব্যাপারে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়: https://bn.wikipedia.org/s/il4m।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস অফার

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহার “সবার জন্য...

সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সাথে বাক্কোর ইফতার মাহফিল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই এবং মডুলার ইনোভেশনের প্রদর্শনী

টেকভিশন২৪ ডেস্ক: ‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ ইভেন্টে গ্লোবাল এআই নির্ভর...

‘ড্রোন হামলায়’ অ্যামাজনের একাধিক ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত

টেকভিশন২৪ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের দুটি ডেটা সেন্টার...

সর্বশেষ

সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সাথে বাক্কোর ইফতার মাহফিল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

বিসার ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিসা)-এর উদ্যোগে আইসিটি...

ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস অফার

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহার “সবার জন্য...

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই এবং মডুলার ইনোভেশনের প্রদর্শনী

টেকভিশন২৪ ডেস্ক: ‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ ইভেন্টে গ্লোবাল এআই নির্ভর...

দেশজুড়ে ৫০০ ওয়াইফাই জোন বসাচ্ছে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশে কুপন প্যাকেজনির্ভর ওয়াইফাই জোন বসানোর উদ্যোগ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি