মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
29 C
Dhaka

সিলিকন ভ্যালির ৬ মাস বয়সী বাংলাদেশি স্টার্টআপ পেল ১.৭ মিলিয়ন ডলার বিনিয়োগ

spot_img
টেকভিশন২৪ ডেস্ক: সিলিকন ভ্যালির বাংলাদেশি উদ্যোক্তা তারিক আদনান মুন তার ছয় মাস বয়সী স্টিলথ স্টার্টআপের জন্য ১.৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে।
 
বৃহস্পতিবার ভোর রাতে মুনের পোস্ট দেখে সকালেই মুনের সঙ্গে কথা বলেছি। প্রি-সীড রাউন্ডের বিনিয়োগকারীদের মধ্যে আছে পলিগন এর সহ-প্রতিষ্ঠাতা জয়ন্তি কানাই, ড্রাগণফ্লাই ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা এলেক্স প্যাক, রিভারল্যান্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রিচার্ড হাকল প্রমূখ। প্রতিষ্ঠানের মধ্যে আছে সিমা ক্যাপিটাল, ফোর এরো’জ ভেঞ্চার,টাগোমি, টেরা ইকো সিস্টেম ইত্যাদি। 
 
কোন কোন স্টার্টআপ প্রতিষ্ঠান নিজেদের লোকচক্ষুর আড়ালে রেখে কাজ করতে পছন্দ করে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তারা মিডিয়া বা প্রকাশ্যে তৎপরতা দেখায় না। এই ধরণের স্টার্টআপকে বলা হয় স্টিলথ স্টার্টআপ। তারিক আদনানের স্টার্টআপটিও তাই। “এরই মধ্যে আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম কয়েকবার বদলেছি। কাজে শেষ পর্যন্ত কোন নামে আমরা আত্মপ্রকাশ করবো তা এই মুহুর্তে সঠিকভাবে বলা মুশ্কিল” হাসতে হাসতে মুন আমাকে জানালো।
 
সিলিকন ভ্যালির বাংলাদেশি উদ্যোক্তা তারিক আদনান মুন
 
মুন ২০০৫ সাল থেকে আমাদের সঙ্গে যুক্ত গণিত উৎসবে। ২০০৭ থেকে জাতীয় দলে। ২০১০ আইএমও থেকে ব্রোঞ্জ মেডেল ও তারপর বৃত্তি নিয়ে হার্ভার্ড। হার্ভার্ডে পড়ার সময় ই-বে ও গোল্ডম্যান সাক। পাশের পর ইডিও। মাঝখানে দুই বছর চিনে কোভ্যালেন্ট ফাউন্ডেশনের সিটিও। এ বছরের শুরুতে নিজের স্টার্টআপ নিয়ে কাজ শুরু। তার এই স্টার্টআপের মূল ৬জন কর্মীর মধ্যে মুনসহ চারজনই আমাদের গণিত অলিম্পিয়াডের গ্র্যাজুয়েট। মাহি শফিউল্লাহ, আদিব হাসানের নাম লিখলেও আর একজনের নাম লিখতে পারছি না। কারণ ঐ স্টিলথ!
 
মুনের মতে বিনিয়োগ যোগাড় করা যতোটা সহজ একটি প্রোডাক্ট বানানো ওতো সোজা নয়। কাজে এখন বড় টিম বানাতে হবে। আলফা স্তরে ১০০ ব্যবহারকারী যোগাড় করে তাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে হবে। 
মুন বলেছে, “আমি খুব পরিস্কার করে বলতে চাই নিজের একটা প্রতিষ্ঠান গড়ার কাজটি মোটেই সহজ নয়। খুবই দূরহ ও কঠিন। সেটি মাথায় রেখে নিজের দক্ষতা ও আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে।”
 
মুনের গল্প আমি অনেকবার লিখেছি। আল্লাহ তায়ালা চাইলে আবারও হয়তো কোনদিন লিখতে পারবো যখন মুনের স্টার্টআপের স্টিলথ পর্ব শেষ হবে। 
 
তারিক আদনান মুন তোমাকে অভিনন্দন আমাদের ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো গণিত উৎসবের পরিবারকে গর্বিত হওয়ার সুযোগ দেওয়ার জন্য। লেখক-মুনির হাসান।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি