শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
23 C
Dhaka

ফ্ল্যাশব্যাক ২০২১: স্মার্টফোনের নিত্যনতুন প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: ভিন্ন ভিন্ন সিরিজের আধুনিক প্রযুক্তি সম্পন্ন বিভিন্ন স্মার্টফোন লঞ্চ, গ্রাহকসেবায় উন্নতি আর বিশ্বের নতুন নতুন দেশের বাজারে যাত্রা করেছে ভিভো। বেড়েছে ভিভো স্মার্টফোনের বিক্রি। ‘মোর লোকাল মোর গ্লোবাল’ স্লোগান নিয়ে ভিভো চালিয়ে যাচ্ছে লোকাল ম্যানুফ্যাকচারিং কারখানার কার্যক্রম। নিত্যনতুন প্রযুক্তির জন্য ভিভো গ্রাহকদের নির্ভরতা ধরে রাখতে একের পর এক এনেছে ফ্ল্যাগশিপ ও প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোন।

এই নিয়ে ২০২১ সাল ছিলো স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর সরব একটি বছর। গেলো বছরের এতসব অর্জন নিয়েই নতুন বছরের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। ভিভোর ২০২১ সালের সব অর্জন নিয়েই আমাদের আজকের আয়োজন।

বৈচিত্র্যময় স্মার্টফোন

প্রযুক্তির সঙ্গে সঙ্গে দামের ভিত্তিতে বৈচিত্র্য এসেছে ভিভোর বিভিন্ন সিরিজেও। জেইস ইমেজিং প্রযুক্তির সঙ্গে বাজারে এসেছে ভিভোর প্রিমিয়াম মানের এক্স সিরিজ। আবার ভি সিরিজকে ভিভো বলছে অলরাউন্ডার সিরিজ, যার মিডরেঞ্জের দামের সঙ্গে রয়েছে আকর্ষণীয় ক্যামেরা প্রযুক্তি। আবার ওয়াই সিরিজে রয়েছে তরুণদের জন্য বাজেট স্মার্টফোনের নানা সমাহার। 

উন্নয়ন ও গবেষণা

২০২১ সালে উন্নয়ন ও গবেষণা খাতেও প্রচুর কাজ করেছে ভিভো। যার ফলস্বরূপ তাঁরা উন্মোচন করেছে ইমেজিং চীপ ভি১। চীপ ডিজাইনের ক্ষেত্রে ভিভোর মৌলিক গবেষণায় এটি প্রথম সফলতা। চীপ ভি১ ছবি তোলা ও ভিডিওগ্রাফির মান উন্নয়নে উল্ল্যেখযোগ্য ভূমিকা রাখবে।

বিশ্বের দ্বিতীয় দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোন ব্র্যান্ড

৫জি স্মার্টফোনের উল্ল্যেখযোগ্য উন্নতি এনেছে ভিভো। একইসঙ্গে বাজারে নিজেদের ৫জি সক্ষমতার স্মার্টফোনের সংখ্যা বাড়ানোর ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২১ এর প্রথম প্রান্তিকে ভিভো বিশ্বের দ্বিতীয় দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নির্বাচিত হয়েছে। এ প্রান্তিকে ভিভো ১৯ মিলিয়ন ইউনিট ৫জি স্মার্টফোন সরবরাহ করেছে, যা এর আগের প্রান্তিকের চাইতে ৬২ শতাংশ বেশি। সবমিলিয়ে ২০২১ সালে ৫জি স্মার্টফোনের বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে ভিভো।

ভিভো–জেইস পার্টনারশীপ

অসাধারণ স্মার্টফোন ফটোগ্রাফির অভিজ্ঞতা নিশ্চিত করতে একত্রিত হয়েছে বিশ্বের দুই শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো ও কার্ল জেইস। শীর্ষ অপটিক্স এবং অপটোইলেকট্রনিক্স প্রতিষ্ঠান জেইস বর্তমানে কাজ করছে ভিভোর প্রিমিয়াম হ্যান্ডসেটগুলো নিয়ে। দেশে যাত্রা করা এক্স৬০প্রো এবং এক্স৭০প্রো ৫জি’তে ইতিমধ্যেই যুক্ত হয়েছে কার্ল জেইসের ক্যামেরা লেন্স। ভিভো এবং জেইসের নিজ¯¦ প্রযুক্তিগুলোকে সমন্বয় করে স্মার্টফোন ক্যামেরার সকল সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করার প্রয়াস রয়েছে ভিভোর।                                                      

ইউরো পার্টনারশীপ, ’টু বিউটিফুল মোমেন্টস ক্যাম্পেইন’

বিশ্ব ফুটবলের অন্যতম টুর্নামেন্ট ইউরো চ্যাম্পিয়নশীপের উল্ল্যেখযোগ্য স্পন্সর ভিভো। ২০২১ এর ইউরো খেলায় ‘টু বিউটিফুল মোমেন্টস’ নামে একটি ক্যাম্পেইন শুরু করে ভিভো। যাতে দর্শকরা ভার্চুয়ালি এবং লাইভেও অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের সময় ভিভো’র আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষেরা তাদের বন্ধু, পরিবার ও স্বজনদের সঙ্গে খেলা উপভোগ করতে পেরেছে।

৫জি প্রযুক্তিতে উদ্ভাবন

আরো বেশি পরিমাণ অঞ্চলকে ৫জি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ভিভো। এরই অংশ হিসেবে ২০টিরও বেশি ৫জি মডেল বিশ্বের বিভিন্ন দেশের বাজারে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে বাজেট স্মার্টফোনের পাশাপাশি রয়েছে ফ্ল্যাগশিপও। ৫জি প্রযুক্তির ওপর ভিভোর তিন হাজারেরও বেশি প্যাটেন্ট রয়েছে। এবং থার্ড জেনারেশন পার্টনারশীপ প্রজেক্টের (৩জিপিপি) মধ্যে শীর্ষ ৮ কোম্পানিতেও তালিকাভুক্ত হয়েছে ভিভো।

ন্যাশনাল জিওগ্রাফির সঙ্গে পার্টনারশীপ, ভিশন+ মোবাইল ফটো অ্যাওয়ার্ডস 

বিশ্বে মোবাইল ইমেজের ইকো সিস্টেম তৈরি করতে দ্বিতীয়বারের মতো ন্যাশনাল জিওগ্রাফির সঙ্গে পার্টনারশীপে যুক্ত হয়েছে ভিভো। এবং যৌথভাবে শুরু করেছে ভিশন+ মোবাইল ফটো অ্যাওয়ার্ডস। প্রখ্যাত ফটোগ্রাফার মার্টিন পার এবং শিয়াও কুয়ানের মতো আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত ফটোগ্রাফারদের তোলা ছবিগুলো বিশ্বের নানা প্রান্তের মানুষকে অনুপ্রাণিত করে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ২০২১ সালের এই ধারাবাহিকতা রক্ষা করতে পারলে ২০২২ সালটিও সফল একটি বছর হতে পারে ভিভোর জন্যে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

সর্বশেষ

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

জেমিনি অ্যাপ ও সার্চে যুক্ত হলো জেমিনি ৪ কার্বন

টেকভিশন২৪ ডেস্ক: গুগল তাদের নতুন এআই মডেল ‘জেমিনি ৪...

জেনসেন হুয়াংয়ের বিদায়: এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বীরা কি ফায়দা লুটতে পারবে?

টেকভিশন২৪ ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিপ্লবের অন্যতম চালিকাশক্তি...

এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে...

মাইক্রোসফট ৩৬৫ সেবা বিঘ্নিত: এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আউটলুক ও টিমসের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি