বুধবার, জুলাই ১৫, ২০২৬
32.7 C
Dhaka

ফেসবুক বন্ধ থাকায় জাকারবার্গের কত ক্ষতি হলো?

টেকভিশন২৪ ডেস্ক: সাময়িক সার্ভার ত্রুটির পর সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম সচল হয়। কিন্তু এই এক ঘণ্টায় মার্ক জাকারবার্গের কতটা ক্ষতি হয়েছে তা এবার প্রকাশ পেলো।

এক ঘণ্টায় মার্ক জাকারবার্গের কতটা ক্ষতি হয়েছে তা এবার প্রকাশ পেলো।

ড্যান ইভস নামে নিউইয়র্কের এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, বিশ্বব্যাপী মেটার প্রতিষ্ঠান ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম অচল হওয়ার কারণে মার্ক জাকারবার্গ প্রায় ১০০ মিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছেন। এ সময়ের মধ্যে মেটার শেয়ারের দামও ১.৫ শতাংশ কমে গেছে।

এর আগে, মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশে একযোগে ফেসবুক লগ-আউট এবং সেশন আউট হয়ে যায় বলে অনেকে জানিয়েছেন। এরপর রাত ১০টা ২৩ মিনিটে আবারও সচল হয় ফেসবুক।

এদিকে, ফেসবুকে সমস্যা নিয়ে বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন সামাজিক মাধ্যম এক্স পোস্টে বলেন, মানুষ আমাদের পরিষেবাগুলো ব্যবহারে সমস্যায় পড়ছে- এ বিষয়ে আমরা অবগত। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

রাত সাড়ে ১০টার দিকে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ফিরে আসার পর রাত ১১টা ১৯ মিনিটে অ্যান্ডি স্টোন আরেকটি পোস্টে বলেন, আজ একটি কারিগরি ইস্যু আমাদের পরিষেবাগুলোতে ব্যবহারকারীদের প্রবেশে সমস্যা সৃষ্টি করেছিল। যারা সমস্যায় পড়েছিল তাদের সবার জন্য যতো দ্রুত সম্ভব আমরা ইস্যুটি সমাধান করতে পেরেছি। যে কোনো সমস্যা হয়ে থাকলে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যমতে, বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাতে সমস্যা শুরুর পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৫ লাখ ৮৩ হাজারের বেশি ব্যবহারকারী ফেসবুক লগআউট হয়ে যাওয়াসহ নানা সমস্যার মুখে পড়েন। ইনস্টাগ্রাম নিয়ে একই সমস্যায় পড়েন ৮৪ হাজারের বেশি ব্যবহারকারী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি অনলাইনের খবরে বলা হয়, বিশ্বজুড়ে লাখ লাখ ফেসবুক ব্যবহারকারীর আইডি লগাআউট হয়ে গেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি