শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
23 C
Dhaka

পাবজি রয়েল পাস এস১৫ “বিয়ন্ড এসিই”তে নতুন এয়ারড্রপস ও ফিচার যুক্ত

টেকভিশন ডেস্ক:  পাবজি মোবাইলের রয়েল পাস সিজন ১৫ “বিয়ন্ড এ.সি.ই”তে নতুন পোশাকের এয়ারড্রপস সহ আরো বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে। প্লেয়াররা অ্যাপ স্টোর ও গুগল প্লে এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেমটিতে নিজেদের কাস্টমাইজ করতে আটটি ব্র্যান্ড-নিউ পোশাক আনলক করতে পারবেন।

পাবজি রয়েল পাস সিজন ১৫ এ ক্লাসিক পোশাকে অসাধারণ পরিবর্তনের পাশাপাশি নতুন এমন সব পোশাক এবং গিয়ার স্কিন দেয়া হয়েছে যা আগে কখনোই দেখা যায় নি। নতুন এই সিজনটিতে গেমের বিভিন্ন চ্যালেঞ্জগুলো শেষ করার মাধ্যমে, প্লেয়াররা বিশেষ থিমযুক্ত পুরষ্কার অর্জনের সুযোগ পাবে, যার মাধ্যমে প্রথমবারের মতো পাবজি’রমূল চরিত্রের পোশাক আপগ্রেড করারও সুযোগ থাকবে। কমিউনিটির সদস্যরা গেমটির টিজারের ভিডিওটি এখানে দেখতে পারবেন।

সিজন ১৫-এ কালেক্টেবল পুরস্কার ছাড়াও, গেমের আংশিক ব্যবহারকারীর ইন্টারফেস এবং রিওয়ার্ড ডিসপ্লে আপগ্রেড করা হচ্ছে। বুকমার্কগুলোও এখন স্থানান্তরিত হয়েছে এবং প্লেয়াররা লেভেল ও অসংগৃহীত উভয় পুরষ্কারের জন্যই ব্রাউজ করতে পারে।  প্লেয়াররা এখন ভাউচার উইন্ডোতে সরাসরি ভাউচার কিনতে পারবেন এবং সিজনগুলোর মধ্যে অর্জিত আরপি পয়েন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে সাধারণ পয়েন্ট কার্ডে রূপান্তরিত হবে।

এতে সাবস্ক্রিপশন অপশনে বেশ কিছু বিষয় আপগ্রেড পাওয়া যাচ্ছে, যার মধ্যে রয়েছে: প্লাস সাবস্ক্রিপশন পুরস্কারগুলো এখন একটি ৯০০ইউসি ভাউচারের পরিবর্তে তিনটি ৩০০ইউসি ভাউচার দিয়ে পাওয়া যাবে।  আরপি পয়েন্টের জন্য নতুন নোটিফিকেশন যুক্ত করা হয়েছে। মাসিক মূল্যের বিবরণসহ একটি আরপি সাবস্ক্রিপশন ভিডিও এখন সহজেই পাওয়া যাচ্ছে।

পাবজি মোবাইলের নতুন ১.০ ভার্সনের কয়েকদিন পরেই এই রয়েল পাস সিজন ১৫-এর যাত্রা শুরু। গেমটির ১.০ ভার্সনের মধ্যে রয়েছে, মনোমুগ্ধকর ভিজ্যুয়াল , নতুন ইউএক্স, ৯০-এফ পি এস-এ উপভোগ করার সুযোগ সহ নতুন ইরাঙ্গেল মানচিত্র।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

সর্বশেষ

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

জেমিনি অ্যাপ ও সার্চে যুক্ত হলো জেমিনি ৪ কার্বন

টেকভিশন২৪ ডেস্ক: গুগল তাদের নতুন এআই মডেল ‘জেমিনি ৪...

জেনসেন হুয়াংয়ের বিদায়: এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বীরা কি ফায়দা লুটতে পারবে?

টেকভিশন২৪ ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিপ্লবের অন্যতম চালিকাশক্তি...

এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে...

মাইক্রোসফট ৩৬৫ সেবা বিঘ্নিত: এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আউটলুক ও টিমসের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি