সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
27 C
Dhaka

পদ্মা ব্যাংকের অষ্টম উপশাখা লক্ষ্মী বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: এক সময়কার “মিঞা সাহেব ময়দান” বর্তমানে লক্ষ্মী বাজার নামে পরিচিত পুরান ঢাকার জনবহুল ঐতিহাসিক এলাকায় উপ-শাখা উদ্বোধন করল পদ্মা ব্যাংক লিমিটেড। পুরান ঢাকার ঐতিহ্যবাহী অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখানে অবস্থিত। শুধু তাই নয় এর পাশেই আছে ধোলাই খাল, যা কারিগরি প্রতিষ্ঠান গুলোর জন্য বিখ্যাত। এই এলাকার ব্যবসায়িদের আর্থিক লেনদেন সহজ ও দ্রুত করতেই লক্ষ্মী বাজার উপ-শাখার কার্যক্রম শুরু করল পদ্মা ব্যাংক।

ইমামগঞ্জ শাখার অধীনে এটির কার্যক্রম পরিচালিত হবে। এ নিয়ে পদ্মা ব্যাংকের অষ্টম উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হল।

এই উপ-শাখায় সব ধরণের ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, চেক বই ও পে অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক ও পে-অর্ডার জমা, আমানত ও ঋণ সুবিধা, রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা, ইউটিলিটি বিল জমাসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোমবার উপ-শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। তিনি বলেন, “বদলে যাও বদলে দাও, বদলে যাবে পদ্মা ব্যাংক”-স্লোগানকে সামনে রেখে কাজ করছি আমরা। অভিজ্ঞ ও দক্ষ এক পরিচালনা পর্ষদের নেতৃত্বে, সুশান ও স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করে চলেছে কর্মঠ ও একনিষ্ঠ কর্মীরা। গ্রাহকরাই আমাদের প্রেরণা। আর তাই গ্রাহকদের আধুনিক ও মানসম্পন্ন সেবা দিতেই উপশাখা বাড়িয়ে চলেছি আমরা”।

তিনি আরো বলেন, “লক্ষ্মী বাজার উপশাখার মাধ্যমে ঐতিহাসিক এই এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে যথাযথ আর্থিক ও প্রতিষ্ঠানিক সেবা দেয়াই আমাদের লক্ষ্য”।

অনুষ্ঠানে ব্যাংকের এসএমই, এগ্রি অ্যান্ড উই হেড মো. রিয়াজুল ইসলাম,  রিটেইল ব্যাংকিং হেড রকিবুল হাসান চৌধুরী, কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন্স হেড সায়ন্তনী ত্বিষা সহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সরকারী সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৬০টি শাখা, উপ-শাখা এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি