মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যাওয়ার্ড পেয়েছে ব্রেইন স্টেশন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯’ এ ভূষিত হয়েছে দেশিয় সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ‘ব্রেইন স্টেশন ২৩।’

দেশে তথ্য-প্রযুক্তি খাতে অবদানের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষতা অর্জনের জন্য বৃহৎ শিল্প ক্যাটাগরিতে পুরস্কারটি পেয়েছে ‘ব্রেইন স্টেশন ২৩।’ 

সম্প্রতি জমকালো এক অনুষ্ঠানে ‘ব্রেইন স্টেশন ২৩’-এর পরিচালক এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম জে ফেরদৌসের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। দেশের শিল্প, কৃষি ও সেবাখাতে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয় শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)।

অনুষ্ঠানে এম জে ফেরদৌস বলেন, ‘শিল্প মন্ত্রণালয়ের এ স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। তথ্য প্রযুক্তি খাতে নিরলস প্রচেষ্টা এবং ভূমিকা রাখার পুরষ্কার হিসেবে এ পুরস্কার পাওয়া ব্রেইন স্টেশন ২৩-এর জন্য একইসঙ্গে সম্মানের ও অনুপ্রেরণার। আমাদের সকল কর্মীদের নিবেদিত কাজের ফল এ স্বীকৃতি।

আগামী দিনগুলোতে তথ্য প্রযুক্তি খাতে আরও অবদান রাখার প্রত্যয় নবায়ন করেছে গোটা ব্রেইন স্টেশন পরিবার। আমাদেরকে এ সম্মান ও অনুপ্রেরণা দেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট সকল পক্ষকে জানাই আন্তরিক ধন্যবাদ।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্রেইন স্টেশন ২৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাইসুল কবির। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ রূপান্তরে বাংলাদেশ সরকারের যে প্রচেষ্টা তাতে অবদান রাখা সব ডিজিটাল প্রতিষ্ঠানেরই দায়িত্ব। এই অ্যাওয়ার্ড পেয়ে আমরা আরো বেশি অনুপ্রাণিত। 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি