বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

পুলিশ সদস্যদের ‘নগদ’ লেনদেন চার্জ ফ্রি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্যদের সব ধরনের লেনদেন সেবা চার্জ ফ্রি করার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। যতো দ্রুত সম্ভব সকল পুলিশ সদস্যদের জন্য এ সেবা চালু করতে চায় ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটরটি।

সম্প্রতি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সাংষ্কৃতিক সন্ধ্যায় পুলিশের জনসেবার প্রতি কৃতজ্ঞতার অংশ হিসেবে নগদ-এর পক্ষ থেকে চার্জ ফ্রি লেনদেন চালুর ঘোষণা দেন নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

এ সময় নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘পুলিশ সদস্যদের এমন পদ্ধতি চালু করে যেতে চাই, যাতে ভবিষ্যতে আমি নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক না থাকলেও যাতে সকল পুলিশ সদস্য আজীবনের জন্য নগদ-এর সকল সেবা ফ্রি-তে উপভোগ করতে পারেন। এ কাজে পুলিশ সদস্যদের ডাটাবেইজ তৈরির কাজ দ্রুতই শুরু করতে চাই আমরা।’

তানভীর এ মিশুক বলেন, ‘পুলিশ সদস্যরা সব সময় আমাদেরকে নিরাপত্তা দেওয়াসহ নানান ধরনের সেবা দেয়। তার বিনিময়ে আমরা কখনো ধন্যবাদ পর্যন্ত বলি না। কিন্তু ধন্যবাদ জানানো এবং কৃতজ্ঞতার অংশ হিসেবে পুলিশ বাহিনীর সকল সদস্যের জন্য নগদ-এর পক্ষ থেকে সামান্য এই সুবিধা দেওয়া হচ্ছে।’

চার্জ ফ্রি লেনদেন চালু হলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে এটি হবে বিশেষায়িত কোনো বাহিনীর জন্য প্রথম এ ধরনের কোনো উদ্যোগ।

এ ছাড়া পুলিশ বাহিনীতে কর্মরত আছে বা ছিলেন এমন মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিয়ে সংকলিত বই প্রকাশের ঘোষণা দেন নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা বীরত্বসূচক অবদানের মাধ্যমে আজকের স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। ১৯৭১ সালে পুলিশবাহিনীই প্রথম রাজারবাগ থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলে। সুতরাং ইতিহাসে পুলিশ বাহিনীর সঠিন জায়গা নিশ্চিত করতেই নগদ এমন উদ্যোগ নেবে।’

এর আগে সশস্ত্র বাহিনীর ২৫ জন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়ে নগদ এটি বই ‘বীরের মুখে বীরত্বগাথা’প্রকাশ করে। বইটি বাজারে বিশেষ আলোচনার জন্ম দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি বলেন, ‘পুলিশ বাহিনীর জন্য নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক চার্জ ফ্রি লেনদেন চালুর যে ঘোষণা দেওয়া হল, সেটি দারুণ এক সুযোগ বলে মনে করি। দেশের প্রতি তাঁর (তানভীর এ মিশুক) যে ভালোবাসা, মুক্তিদ্ধের প্রতি তাঁর যে মমতা, পুলিশ বাহিনীর প্রতি তারঁ যে মমত্ববোধ সেটা আমাকে আকৃষ্ট করেছে।’

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আমিনুল ইসলাম খান, পুলিশ-এর ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মেট্ট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। অনুষ্ঠানে অংশ নেন নগদ-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিটসহ বাংলাদেশ পুলিশের প্রায় পাঁচ হাজার কর্মকর্তা ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। পরে নগর বাউল জেমস, দেশ বরেণ্যে লোকসংগীতশিল্পী মমতাজ বেগম ও ব্যান্ডদল তীরন্দাজ গান পরিবেশন করেন।      

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি