শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
29 C
Dhaka

দেশব্যাপী গ্রাহকের হাতে ভিভো মোবাইল ফোন পৌঁছে দিবে ই-কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৮ আগস্ট, শনিবার, বাংলাদেশের স্বনামধন্য ডিজিটাল কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান ই-কুরিয়ার এবং বিশ্বখ্যাত মোবাইল  প্রস্তুতকারক কোম্পানি ভিভো-এর মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। কনকর্ড পুলিশ প্লাজা, গুলশানে অনুষ্ঠিত হওয়া এই সমঝোতা চুক্তির ফলে এখন থেকে আগামী ১ বছর বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিটি গ্রাহকের হাতে ভিভো মোবাইল ফোন পৌঁছে দিবে ই-কুরিয়ার।

সুরক্ষিত ও দ্রুততম সময়ে গ্রাহকের দোরগোড়ায় মোবাইল পৌঁছে দেওয়ায় এখন উন্মোচিত হলো সম্ভাবনার এক নতুন দিগন্ত।  উক্ত অনুষ্ঠানে ই-কুরিয়ারের পক্ষে উপস্থিত ছিলেন “বিপ্লব জি রাহুল” (চিফ এক্সিকিউটিভ অফিসার, ই-কুরিয়ার), “সামির বেঞ্জামিন” (ম্যানেজার-কর্পোরেট বিজনেস, ডটলাইন) সহ আর অনেকে। একইসাথে ভিভো বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন “ডেভিড লি”, এক্সিকিউটিভ ডিরেক্টর (এইচআর, কমার্শিয়াল ও হেড অফ সেলস ডিপার্ট্মেন্ট), “সাজেদুর রহমান” (ডেপুটি ম্যানেজার, কর্পোরেট সেলস ডিপার্টমেন্ট), “অ্যান্থনি গং” (সুপারভাইজার, ইকমার্স, কর্পোরেট সেলস ডিপার্টমেন্ট), “কাজী তানভীর” (এক্সিকিউটিভ, ইকমার্স, কর্পোরেট সেলস ডিপার্টমেন্ট), “সোহাগ আহমেদ” (ডেপুটি জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট), “মোঃ শাহিনুল ইসলাম” (সিনিয়র ম্যানেজার, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্ন্টমেন্ট)।

এক অদম্য গতিতে এগিয়ে চলা ডিজিটাল বাংলাদেশে মানুষকে ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসতে কাজ করে চলেছে ইকুরিয়ার এবং ভিভো। সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ই-কুরিয়ার বাংলাদেশের পক্ষে বিপ্লব জি রাহুল (চিফ এক্সিকিউটিভ অফিসার, ই-কুরিয়ার) বলেন, ”আমরা শুধু একটি প্রডাক্টকেই গ্রাহকের হাতে পৌঁছে দেই না, আমরা বিশ্বাস করি, আমরা গ্রাহক ও প্রেরকের সাথে মিশে থাকা অনুভূতিকে পৌঁছে দেই স্বযত্নে। আর তাই, এই প্রডাক্টের সুরক্ষার দ্বায়িত্বটা আমাদেরই। এখন থেকে আমরা ভিভো-এর সকল মোবাইল ফোন পোঁছে দিব দেশের যেকোনো প্রান্তে সবার আগে, সবচেয়ে দ্রুততম সময়ে।“

ভিভো বাংলাদেশের পক্ষে “ডেভিড লি”, এক্সিকিউটিভ ডিরেক্টর (এইচআর, কমার্শিয়াল ও হেড অফ সেলস ডিপার্ট্মেন্ট) বলেন, “ডিজিটাল বাংলাদেশে আজ এক নতুন যুগের সূচনা হলো। টেকনোলজি ভিত্তিক কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ই-কুরিয়ার আগামী দিন গুলোতে ভিভো-এর সকল মোবাইল ফোন পৌঁছে দিবে দেশজুড়ে। এখন গ্রাহক শুধু আমাদের কাছ থেকে মোবাইল ফোন কিনেই নিশ্চিন্ত থাকবে না, নিশ্চিন্ত থাকবে তার পণ্যের সুরক্ষিত ডেলিভারি নিয়ে”।

টেকনোলজি ভিত্তিক ডিজিটাল কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ই-কুরিয়ার, যেখানে গ্রাহক পণ্য পাঠানো বা গ্রহণে ডোর টু ডোর ডেলিভারি সুবিধা, ইনস্যুরেন্স সুবিধা, দ্রুততম ডেলিভারি সহ নানা ধরনের অনন্য সেবা পেয়ে থাকেন। অন্যদিকে মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি ভিভো মোবাইল প্রযুক্তির নানা সুবিধাকে নিয়ে এসেছে মানুষের হাতের নাগালে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন এখন হাতের মুঠোয় এবং একসাথে ই -কুরিয়ার ও ভিভো ডিজিটাইজিং সেবা প্রদান করে দেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবে দুর্বার গতিতে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি