বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
26.5 C
Dhaka

দেশজুড়ে ফেয়ার মার্টের পণ্য ডেলিভারি দেবে পেপারফ্লাই

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে গ্রাহকের দোরগোড়ায় ফেয়ার গ্রুপের ইকমার্স প্রতিষ্ঠান ফেয়ার মার্ট এর পণ্য পৌঁছে দিতে চুক্তিবদ্ধ হয়েছে দেশের প্রযুক্তিখাতের সবচেয়ে বড় লজিস্টিকস নেটওয়ার্ক পেপারফ্লাই।

সম্প্রতি ঢাকায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ফেয়ার মার্ট এর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগ প্রধান আতাউল হক এবং এবং পেপারফ্লাই এর সহপ্রতিষ্ঠাতা এবং চীফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ এই চুক্তি সাক্ষর করেন। 

এই চুক্তির আওতায় দেশের শীর্ষস্থানীয় ইকমার্স প্রতিষ্ঠান ফেয়ার মার্ট এর পণ্য দেশজুড়ে গ্রাহকের ঠিকানায় পৌঁছে দিবে পেপারফ্লাই। দেশের প্রতিটি জেলায় ডেলিভারি সেবা পৌঁছে দেবার সক্ষমতাকে ব্যবহার করে পুরো দেশেই ইকমার্স সেবার আওতায় নিয়ে আসার লক্ষ্যেই সম্প্রতি পেপারফ্লাই এর সাথে চুক্তিবদ্ধ হয় ফেয়ার মার্ট।

এই সম্পর্কে আতাউল হক বলেন, “পুরো দেশেই গ্রাহককে পণ্য পৌঁছে দেবার সক্ষমতা থাকায় পেপারফ্লাই এর সাথে এই চুক্তিটি ফেয়ার মার্টের গ্রাহকসেবার পরিধি বাড়াতে ও আরো বেশি সংখ্যক গ্রাহককে সেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে।“

                                                                        চুক্তি সাক্ষর অনুষ্ঠানের ছবি।

রাহাত আহমেদ বলেন, “ফেয়ার মার্ট এর মতো শীর্ষস্থানীয় ইকমার্স প্লাটফর্মের অংশীদার হতে পারা আমাদের জন্যে গৌরবের। দেশজুড়ে ছড়িয়ে থাকা আমাদের ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের অনলাইন কেনা-কাটার অভিজ্ঞতায় এক ভিন্ন মাত্রা যোগ করতে সক্ষম হবে।“

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে, পেপারফ্লাই এর বিক্রয় বিভাগের প্রধান রিয়াজ আহমেদ খান, সহ-ব্যবস্থাপক অলি-উর-রেজা, ফেয়ার মার্টের উপ-ব্যবস্থাপক শেখ ফুয়াদ আহমেদ এবং ইকমার্স ব্যবসায় বিভাগের আসিফ শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।

২০১৬ সালে শুরু করে, দেশে গড়ে ওঠা লজিস্টিক সেবা প্রতিষ্ঠান হিসেবে পাঁচ বছর ধরে কাজ করছে পেপারফ্লাই। এই সময়ের মধ্যে, স্মার্ট রিটার্ন, স্মার্ট চেক, স্মার্ট লগ, ইন-অ্যাপ কল এবং ক্যশলেস পে নামক বিভিন্ন উদ্ভাবনী সেবা নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি